এক্সপ্লোর

Independence Day: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেবেন মোদি, কোথায়-কখন দেখবেন লাইভ অনুষ্ঠান?

Indian Independence Day:লালকেল্লায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানী দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসের ৭৬ তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে উৎসবের মেজাজ। লালকেল্লায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানী দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছর ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এ বছরেও আপামর দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।                                   

লালকেল্লার চারপাশে নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে তার জন্য দশ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে এক হাজার ফেসিয়াল রেকগনিশন ক্য়ামেরা, অ্যান্টি ড্রোন সিস্টেম। গত দুই বছরে যেমন কোভিড বিধি ছিল চলতি বছরে কিন্তু কোনও করোনার বিধি থাকবে না।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান লাইভ দেখা যাবে দুরদর্শনের সমস্ত টেলিভিশন চ্যানেল থেকে। এছাড়াও দেখা যাবে ডিডি ওয়েবসাইটে। দিল্লির লালকেল্লার এই অনুষ্ঠান লাইভ দেখা যাবে প্রতিটি নিউজ চ্যানেলে। প্রেস ইফরমেশন ব্যুরোর ইউটিউভ চ্যানেল, এক্স (টুইটার), প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইট এবং ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের ওয়েবসাইটে। 

সকাল ৭টায় লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেস ইনফেরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা বেজে ১৫ মিনিট থেকে শুরু হবে স্বাধীনতা দিবসের লাইভ অনুষ্ঠান। সমস্ত প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। 

আরও পড়ুন, স্বাধীনতা দিবসে লালকেল্লায় আমন্ত্রিত দেশের ৫০ জন শিক্ষক, থাকছেন গৃহবধূ-কৃষকরাও

লাল কেল্লায় ৭৭তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ৫০ জন স্কুল শিক্ষকের একটি দলকে বিশিষ্ট 'বিশেষ অতিথি' হিসেবে আমন্ত্রণ জানিয়েছে শিক্ষা মন্ত্রক। শিক্ষার্থীদের গঠন ও লালনপালনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অসামান্য উত্সর্গ এবং প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য শিক্ষকদের দলকে নির্বাচিত করা হয়েছে।

তাঁদের আমন্ত্রণ জানিয়েছে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ। এই সমস্ত শিক্ষাবিদরা সারাদেশের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এবং কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) স্কুল থেকে এসেছেন। শিক্ষাবিদরা ইন্ডিয়া গেট, ওয়ার মেমোরিয়াল, প্রধানমন্ত্রী সংগ্রহালয় পরিদর্শন করবেন এবং কার্তব্য পথে সৈন্যদের শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, এ বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোট ১৮০০ জন বিশিষ্টকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত আধিকারিক, শিক্ষাবিদ থেকে শিক্ষক, সরপঞ্চ, কৃষক, শ্রমিক, মজুর, খাদি কারিগর, নির্মাণকর্মী সমাজসেবীর মতো সাধারণ নাগরিকেরা রয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget