এক্সপ্লোর

Independence Day : শুধু ভারত নয়, এই দেশগুলিও ১৫ অগাস্টই পালন করে স্বাধীনতা দিবস

স্বাধীনতার ৭৯ বর্ষপূর্তির প্রাক্কালে একবার দেখে নেওয়া যাক, আর কোন কোন দেশ  ভারতের মতো একই দিনে স্বাধীনতা দিবস পালন করে। 

ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার আন্দোলনে। কত বীর-বিপ্লবীর আত্ম বলিদানের পর মিলেছিল স্বাধীনতার স্বাদ। স্বাধীনতার ৭৯ বর্ষপূর্তির প্রাক্কালে একবার দেখে নেওয়া যাক, আর কোন কোন দেশ  ভারতের মতো একই দিনে স্বাধীনতা দিবস পালন করে। 

১. দক্ষিণ কোরিয়া

(Image Source: ABPLIVE AI)
(Image Source: ABPLIVE AI)

দক্ষিণ কোরিয়া ১৫ই অগাস্ট গওয়াংবোকজল পালন করে। ১৯৪৫ সালে জাপানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল তারা।  “গওয়াংবোক” শব্দের অর্থ "আলোর পুনরুদ্ধার", যা আশা ও স্বাধীনতার প্রতীক। এদিন কোরিয়া জাপানের কঠোর শাসনের ও অত্যাচারের দুর্বিসহ সময় থেকে মুক্তি পেয়েছিল। এই দিনে, কোরিয়ার মানুষ কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করে। ১৯৪৫ সালের ১৫ অগাস্ট কোরীয় উপদ্বীপে জাপানের শাসনের অবসান ঘটে।  ১৯৪৮ সালে স্বাধীন সরকার গঠিত হয় কোরিয়ায়। এরপর থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়া দুই দেশেই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। 

২. উত্তর কোরিয়া

(Image Source: ABPLIVE AI)
(Image Source: ABPLIVE AI)

উত্তর কোরিয়াও ১৫ই অগাস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে।  ১৯৪৫ সালে জাপানি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।  স্থানীয়ভাবে এই দিনটিকে "মুক্তি দিবস" বা কোরীয় উপদ্বীপে গওয়াংবোকজল নামে পালন করা হয়।  এই তারিখটি উত্তর কোরিয়ার কাছে যথেষ্ট গুরুত্ববহ। ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের নৃশংস শাসনের অধীনে ছিল উত্তর কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পরে ১৫ অগাস্ট জাপানের ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তি পায় কোরিয়া। উত্তর কোরিয়ায়, এই দিনে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ আয়োজন করা হয়। এছাড়া নানারকম  সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়। 

৩. কঙ্গো প্রজাতন্ত্র

 

(Image Source: ABPLIVE AI)
(Image Source: ABPLIVE AI)

 ১৯৬০ সালের ১৫ই অগাস্ট কঙ্গো প্রজাতন্ত্র ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে।সে-দেশেও দিনটি কুচকাওয়াজ, বিশিষ্টদের ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। ১৯৫০ ও ৬০-এর দশকের  বিরাট আন্দোলনের ফল হল এই স্বাধীনতা লাভ। বর্তমানে, দিনটি একটি সরকারি ছুটির দিন। এদিন নানারকম উৎসব-অনুষ্ঠান হয়ে থাকে। 

৪. লিকটুনস্টাইন

(Image Source: ABPLIVE AI)
(Image Source: ABPLIVE AI)

ইউরোপের ছোট্ট দেশ লিকটুনস্টাইন (Liechtenstein) । এঁরাও ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে। সেই অর্থে এটি দেশটির স্বাধীনতা দিবস নয়, এটি জাতীয় ঐক্য ও স্বায়ত্তশাসনের উদযাপনের দিন। এদিন লিকটুনস্টাইনের নাগরিকরা ভাদুজ ক্যাসেলে একত্রিত হয়, যেখানে রাজপরিবার একটি উন্মুক্ত জায়গায় উদযাপন করে। আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোজ্ঞ ভাষণের মাধ্যমে এই উৎসব পালন হয়।  যদিও ভারতের স্বাধীনতা অর্জনের ইতিহাসের  সঙ্গে এঁদের ইতিহাসের কোনও মিল নেই।  Liechtenstein ১৫ই অগাস্টকে জাতীয় গর্বের দিন হিসাবে পালন করে। 

৫. বাহরিন

(Image Source: ABPLIVE AI)
(Image Source: ABPLIVE AI)

 

 

১৯৭১ সালের ১৫ অগাস্ট বাহরিন আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ আশ্রিত অঞ্চলের মর্যাদা থেকে স্বাধীনতা ঘোষণা করে। তবে দেশটি আনুষ্ঠানিকভাবে ১৬ ডিসেম্বর তারিখে তাদের জাতীয় দিবস উদযাপন করে। এটি তাদের প্রয়াত শাসকের অভিষেকের দিন।তবুও, ১৫ অগাস্ট দিনটি  তাঁদের ইতিহাসে বিশেষ গুরুত্ববহ। ১৯৭১ সালে, বাহরিন সংযুক্ত আরব আমিরাতে যোগ না দিয়ে একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হওয়ার সিদ্ধান্ত নেয়।  

সেরা শিরোনাম

Maharashtra News: ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget