এক্সপ্লোর

Independence Day 2025: স্বাধীনতা উদযাপনে প্রস্তুত রাজধানী, তৎপরতা নিরাপত্তায়; কোথায় কেমন ব্যবস্থা

Independence Day Celebration 2025: স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোজি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

নয়াদিল্লি: রাত পোহালেই স্বাধীনতা দিবস। রাজধানী দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বহুতলে স্নাইপার, শহরের বিভিন্ন অঞ্চলে ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। লাল কেল্লা এবং আশেপাশে এলাকায় নিরাপত্তার জন্য ১১ হাজারের বেশি নিরাপত্তারক্ষী এবংল সুরক্ষার জন্য তিন হাজার ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোজি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। দিল্লি পুলিশ, সেনা বাহিনী এবং আধা সামরিক বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। যান নিয়ন্ত্রণের জন্য গাইডলাইন বেঁধে দিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। ১৪ অগাস্ট রাত ১০ থেকে রাজধানীতে বাণিজ্যিক যান ঢুকতে দেওয়া হবে না। গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে নিরাপত্তা দায়িত্বে বিশেষ টিম রয়েছে। আন্তঃরাজ্য বাস পরিষেবা, বিমানবন্দর, মেট্রো স্টেশনে কড়া নজরদারি জারি রয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, যাত্রীদের তল্লাশি, ব্যাগ খতিয়ে দেখা এবং পরিচয়পত্র যাচাইয়ের কাজে গুরুত্ব দেওয়া হয়েছে। 

দিল্লি পুলিশ কমিশনার এস বি কে সিংহ একজন ডিসিপি পদমর্যাদার অফিসারকে ড্রোন-বিরোধী ব্যবস্থা তদারকি করার জন্য নিযুক্ত করেছেন। যমুনা নদীর তীরে নজরদারি জোরদার করা হয়েছে। নদীতে স্পিড বোট মোতায়েন করা হয়েছে। লাল কেল্লার আশেপাশের এলাকায় কোনও পাখিকে খাবার যেন না দেওয়া হয় তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন দিল্লি পুলিশ কমিশনার। দিল্লি পুলিশের এক অফিসার জানিয়েছেন, আমিষ খাবারের দোকানগুলিতে যেন খাবারের বর্জ্য সঠিকভাবে ফেলা হয় তা দেখতে বলা হয়েছে দিল্লি পুর কর্পোরেশনকে। যাতে পাখিরা খাবার দেখে আকৃষ্ট না হয় তাই এই নির্দেশ বলে জানিয়েছে প্রশাসন। মূলত হেলিকপ্টারের ওঠানামা যাতে সুষ্ঠুভাবে হয় তাই এই সিদ্ধান্ত। 

দিল্লি পুলিশ সূত্রে খবর, নিরাপত্তারক্ষী মোতায়েন ছাড়াও অনুষ্ঠানস্থল এবং এর আশেপাশের এলাকা পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, ড্রোন শনাক্তকরণ ব্যবস্থা এবং ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা এবং এএনপিআর (স্বয়ংক্রিয় নম্বর প্লেট রিকগনিশন) ক্যামেরা ব্যবহার করা হবে। এই প্রথমবার কাল কেল্লার পাঁচটি পার্কিংয়ে আন্ডার-ভেহিক্যাল সার্ভিলেন্স সিস্টেমের (UVSS) সাহায্য় নেওয়া হবে। একমাত্র আমন্ত্রিতদের গাড়িই ১৫ অগাস্ট ওই চত্বরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। স্পেশাল পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) এবং ডেপুটি কমিশনারদের নিজ নিজ এলাকায় কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। রাতভর সতর্ক থাকবে নিরাপত্তারক্ষীরা। 

তথ্যসূত্র: PTI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget