এক্সপ্লোর

Covid 19 : হাজার ছাড়াল দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ! রাজ্যেও বাড়বাড়ন্ত, ICU-তে শিশু

পশ্চিমবঙ্গেও চড়ছে কোভিড গ্রাফ। গত ৭ দিনে রাজ্যে ১৮ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে ।

 

কলকাতা : ২০২০ থেকে ২২ সালের করোনা আতঙ্ক কাটিয়ে এখনও ধাতস্থ হওয়ার লড়াই জারি রয়েছে এ দেশে। তার আগেই এবার ফের দেশ তথা বিশ্ব জুড়ে ফের মাথা চাড়া দিচ্ছে কোভিড আতঙ্ক। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে কয়েকজন করোনা আক্রান্তের মৃত্যুও ঘটেছে। এদিকে পশ্চিমবঙ্গেও চড়ছে কোভিড গ্রাফ। গত ৭ দিনে রাজ্যে ১৮ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে ।

এই মুহূর্তে কোভিড আক্রান্ত ২ জন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসাধীন। পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ৯ মাসের এক শিশু। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ২২ মে ভর্তি করা হয়। অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে ওই শিশুকে। কলকাতা মেডিক্যাল কলেজের আইসোলেশনে রয়েছেন ৫৫ বছরের এক মহিলা। ১৯ মে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

দেশে ৭ জনের মৃত্যু

দেশজুড়েই করোনা বাড়ছে ১৯ মে থেকে ২৬ মে-র মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। রিপোর্ট প্রকাশ করে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯। সংক্রমণের হার সবথেকে বেশি কেরলে, ৪৩০ জন করোনা পজিটিভ। মহারাষ্ট্র ২০৯, দিল্লি ১০৪, গুজরাত ৮৩ এবং  তামিলনাড়ুতে ৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় এখনও পর্যন্ত দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক সূত্রে খবর, সম্প্রতি জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (NCDC), জরুরী চিকিৎসা সাহায্য (EMR) বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (ICMR) এবং কেন্দ্রীয় সরকারি হাসপাতালের বিশেষজ্ঞদের একটি পর্যালোচনা বৈঠক হয়।  সেখানে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1   

সংক্রমণের নেপথ্যে উঠে আসছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1-এর নাম। জানা গেছে, চিনে প্রথম শনাক্ত হয় করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট। সিঙ্গাপুর, হংকং-সহ এশিয়ার দেশগুলির পাশাপাশি, আমেরিকাতেও এর উপস্থিতি চিহ্নিত হয়েছে। সংক্রমণ হু-হু করে বাড়ছে।

চিকিৎসা বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, সংক্রমণের হার বাড়ার নেপথ্যে রয়েছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1-এর উপস্থিতি। কীভাবে সংক্রমণ ছড়াচ্ছে, কারা সংক্রমিত হচ্ছে, তার ওপর নজরদারির পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই উপপ্রজাতিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং (VAM) বলে বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থাৎ, এই উপপ্রজাতির সমস্ত বিষয় WHO-র নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের, আমেরিকার বড় আক্রমণ, ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের? আজকের রেট চার্ট
ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের, আমেরিকার বড় আক্রমণ, ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের? আজকের রেট চার্ট
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?

ভিডিও

BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget