এক্সপ্লোর

India Canada Relations: রক্ষাকবচ তুলে নেওয়ার হুঁশিয়ারি, কানাডার ৪১ জন কূটনীতিককে ফিরে যাওয়ার নির্দেশ

India Canada Conflict: দিল্লির তরফে জানানো হয়েছে, ১০ অক্টোবরের মধ্যে ওই ৪১ জনকে সরিয়ে না নিলে, তাঁদের কূটনৈতিক রক্ষাকবচ তুলে নেওয়া হবে।

নয়াদিল্লি: সংঘাতে ইতি পড়ার কোনও লক্ষণ তো নেই-ই, বরং দিনে দিনে তিক্ততা বেড়ে চলেইছে। খালবিস্তানপন্থী শিখ নেতার হত্যাকাণ্ড নিয়ে বারত-কানাডা সংঘাত জারি। সেই আবহেই এবার কানাডাকে ভারত থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফেরাতে বলা হল। এই মুহূর্তে ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে তাঁদের মধ্যে থেকে ৪১ জনকে সরিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়ে দিল দিল্লি। (India Canada Relations)

দিল্লির তরফে জানানো হয়েছে, ১০ অক্টোবরের মধ্যে ওই ৪১ জনকে সরিয়ে না নিলে, তাঁদের কূটনৈতিক রক্ষাকবচ তুলে নেওয়া হবে। এই রক্ষাকবচের আওতায়, এক দেশের কূটনীতিকরা অন্য দেশে বিশেষ রক্ষাকবচ পেয়ে থাকেন, যার আওতায় তাঁদের গ্রেফতার করা যায় না। মামলা দায়ের করা যায় না তাঁদের বিরুদ্ধে। কানাডার কূটনীতিকদের সেই রক্ষাকবচই তুলে নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দিল্লি। তাই ১০ অক্টোবরের মধ্যে তাঁদের সকলকে ভারত ছাড়তে বলা হয়েছে। (India Canada Conflict)

দিল্লির তরফে কানাডার কাছে ইতিমধ্যেই ওই বার্তা পৌঁছে গিয়েছে। কিন্তু কোন ৪১ জনকে বাছা হয়েছে, কেন তাঁদেরই বেছে বেছে ফেরত যাওয়ার কথা বলা হয়েছে, তা নিয়ে কিছু জানায়নি বিদেশমন্ত্রক। যদিও আন্তর্জাতিক কূটনীতিকদের একাংশের মতে, আসলে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলতে চাইছে দিল্লি। কারণ দিল্লি থেকে কানাডায় যে সংখ্যক ভারতীয় কূটনীতিক রয়েছেন, সেই তুলনায় ভারতে থাকা কানাডীয় কূটনীতিদের সংখ্যা অনেক বেশি। ভারতীয় কূটনীতিকদের সংখ্যা বাড়ানোর জন্য দিল্লির তরফে বার বার অনুরোধ জানানো হলেও, এতদিন তা কানে তোলেনি কানাডা। তাই তাদের কূটনীতিকের সংখ্যায় কাটছাঁট করা হল মনে করছেন অনেকে।

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘স্বাধীনতার পর সবচেয়ে বড় দুর্নীতি’, যন্তরমন্তরে তৃণমূলের অবস্থান চলাকালীনই সুর চড়ালেন শুভেন্দু

কানাডার মাটিতে খালিস্তানপন্থী শিখ নেতা  হরদীপ সিংহ নিজ্জরের হত্যা ঘিরে দুই দেশের মধ্যে সংঘাত চলছে। হরদীপকে কানাডার নাগরিক বলে উল্লেখ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশের পার্লামোন্টে দাঁড়িয়ে হরদীপের মৃত্যুর জন্য সরাসরি ভারতকে দায়ী করেছেন তিনি। তাঁর দাবি, ভারতীয় গুপ্তচররা কানাডায় হিংসাত্মক কার্যকলাপে যুক্ত। হরদীপের মৃত্যুতে তাঁদের হাত রয়েছে। এর পরই, যত সময়ে এগিয়েছে, ততই বেড়েছে সংঘাত। এবার কানাডার কূটনীতিকদের ফেরত যাওয়ার বার্তা দেওয়া হল।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget