এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘স্বাধীনতার পর সবচেয়ে বড় দুর্নীতি’, যন্তরমন্তরে তৃণমূলের অবস্থান চলাকালীনই সুর চড়ালেন শুভেন্দু

TMC Delhi Protests: দিল্লিতে ধর্না কর্মসূচির দ্বিতীয় দিনে যন্তরমন্তরে অবস্থান করছে তৃণমূল।

নয়াদিল্লি: প্রাপ্য বকেয়ার দাবিতে দিল্লিতে ধর্না অভিযানে নেমেছে তৃণমূল (TMC Delhi Protests)। মঙ্গলবার দ্বিতীয় দিনে যন্তরমন্তরে অবস্থান করছে তারা। আর সেই আবহেই, দিল্লিতে বিজেপি-র সদর দফতরে জোড়াফুল শিবরকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যে ১০০ দিনের কাজ, আবাস এবং সড়ক যোজনার বকেয়া টাকার দাবিতে ধর্না তৃণমূলের, তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন শুভেন্দু। 

দিল্লিতে ধর্না কর্মসূচির দ্বিতীয় দিনে যন্তরমন্তরে অবস্থান করছে তৃণমূল। বঞ্চিতদের থেকে পাওয়া চিঠির পাহাড় নিয়ে মঞ্চে রয়েছেন দলের নেতা-নেত্রীরা। সেখান থেকে বিকেলে কৃষিভবনও রওনা দেবেন তাঁরা। আর সেইসময়ই দিল্লিতে বিজেপি-র সদর দফতরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু।

এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, "লোকসভা নির্বাচনের আগে হারিয়ে যাওয়া জনসমনর্থন ফিরে পেতে এই নাটক করছে তৃণমূল। দিল্লিতে রাজনৈতিক কর্মসূচি করছে। আঞ্চলিক দল তৃণমূল দেশের রাজধানীতে মিথ্যা দাবি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করছে। জাতীয় স্তরে ওদের এই আন্দোলনের কোনও প্রভাব পড়েনি। প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গেও। মিথ্যা অভিযোগ নিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।"

আরও পড়ুন: TMC Delhi Protests: ১৫০০ পুলিশ, নেমেছে RAF, ড্রোন উড়িয়েও নজরদারি, যন্তরমন্তরে তৃণমূলের অবস্থানস্থল ঘিরে কড়া নিরাপত্তা

তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু আরও বলেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে প্রশাসনিক প্রধানদের আঁতাঁতে এই দুর্নীতি হয়েছে।  অধিকাংশ টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে। সব রাজ্যের মতো, পশ্চিমবঙ্গেও আবাস যোজনার টাকা পাঠানো হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অসংখ্য ভুয়ো নাম রয়েছে। এই ভুয়ো নামের তালিকা আমি কৃষি ও গ্রামন্নোয়ন দফতরে পাঠিয়েছি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ এর সত্য উদঘাটন করেছেন। জানিয়েছেন এই তালিকায় দেওয়া তথ্য় সম্পূর্ণ সত্য। এই তালিকায় পশ্চিমবঙ্গের ১৫টি জেলার ভুয়ো নামের তালিকা আছে। তৃণমূল দিল্লিতে নাটক করছে। 

১০০ দিনের কাজ থেকে আবাস এবং সড়ক যোজনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। রাজীনতির ময়দানে পেরে না উঠে, দরিদ্র মানুষের পরিশ্রমের টাকা আটকে রাখা হয়েছে বলবে দাবি তাদের। কিন্তু এদিন তৃণমূলের বিরুদ্ধেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগ তুলেছেন। তাঁর কথায়, "রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করা হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ তাই আয়ুষ্মান ভারতের সুযোগ পান না। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে খাদ্যসাথী করে দিয়েছে। তৃণমূল পরিবারবাদ, তোষণ এবং দুর্নীতিতে নিমজ্জিত। ভুয়ো জব কার্ড কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে।"

শুধু তৃণমূলই নয়, এ রাজ্যের প্রতিপক্ষ দল কংগ্রেস এবং সিপিএম-কেও এদিন কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর দাবি, তৃণমূলের সঙ্গে সেটিং রয়েছে কংগ্রেস এবং সিপিএম-এর। ২০২৪-ের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরের I.N.D.I.A জোটকে 'ঠগবন্ধন' বলেও উল্লেখ করেন তিনি। নিয়োগ দুর্নীতি থেকে একাধিক বিষয়ে রাজ্যে যে ভাবে কেন্দ্রীয় সংস্থাগুলি অতিসক্রিয় হয়ে উঠেছে, তাতে কেন্দ্রের বিজেপি সরকারের হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও এদিন শুভেন্দু দাবি করেন, সিবিআই তদন্তে কেন্দ্রীয় সরকারের কোনও ভূমিকা নেই।

এদিন সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন শুভেন্দু। বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শাহকে তথ্য দেবেন তিনি। কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গেও বৈঠক রয়েছে। তৃণমূল যেমন কৃষিভবনের উদ্দেশে রওনা দেবে, শুভেন্দুও কৃষি ভবনে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সেখানে। কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের অভিযোগে সাধ্বী নিরঞ্জনকে স্মারকলিপি দেবেন।

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget