এক্সপ্লোর

চিন-ভারত সীমান্ত সংঘাত ‘খুবই সিরিয়াস, উদ্বেগজনক’, বৈঠক করে নিজেরা মিটিয়ে নিক, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

একদিকে ‘কমনওয়েলথ সদস্য তথা দুনিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আরেকদিকে গণতন্ত্র সম্পর্কে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করা একটি দেশ’-এই দুজনের বিরোধ, দ্বন্দ্বের কী তাত্পর্য্য হতে পারে ব্রিটেনের ওপর, তা নিয়ে কনজারভেটিভ পার্টির এমপি ফ্লিক ড্রামন্ডের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন অভিমত জানান জনসন।

লন্ডন: ভারত, চিনের চলতি সীমান্ত সংঘাতের মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আলোচনায় বসার আবেদন করলেন নয়াদিল্লি, বেজিংকে। ব্রিটেন ভারত, চিনের মধ্যে তৈরি হওয়া পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ হাউস অব কমন্স-এ সাপ্তাহিক প্রশ্নপর্বে পূর্ব লাদাখে উত্তেজনা মাথাচাড়া দেওয়াকে খুবই ‘সিরিয়াস, উদ্বেগজনক পরিস্থিতি’ বলেও উল্লেখ করেছেন জনসন। বলেছেন, সম্ভবত সবচেয়ে ভাল যেটা আমি বলতে পারি, সেটা হল, উভয় পক্ষকেই সীমান্ত ইস্যু নিয়ে আলোচনায় সামিল হয়ে নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলার জন্য উত্সাহ দিচ্ছি। একদিকে ‘কমনওয়েলথ সদস্য তথা দুনিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আরেকদিকে গণতন্ত্র সম্পর্কে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করা একটি দেশ’-এই দুজনের বিরোধ, দ্বন্দ্বের কী তাত্পর্য্য হতে পারে ব্রিটেনের ওপর, তা নিয়ে কনজারভেটিভ পার্টির এমপি ফ্লিক ড্রামন্ডের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন অভিমত জানান জনসন। এলাকায় উত্তেজনা প্রশমনে ভারতের সঙ্গে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনায় সামিল হলেও পাঙ্গং সো, গালওয়ান উপত্যকা ও পূর্ব লাদাখের অন্যান্য সংঘাতের ক্ষেত্রগুলোয় চিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে বলে খবর। পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল লোকজনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, গালওয়ান উপত্যকায় চিনের সেনাবাহিনী বেশ ভাল সংখ্যায় সেনা জওয়ান মোতায়েন করেছে। গত ১৫ জুন সেখানেই দুপক্ষের সেনাবাহিনীর মধ্যে হিংসা ছড়ায়। সংঘর্ষে এক জওয়ান সহ ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান। একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, পাঙ্গং সাও লেক সংলগ্ন ফিঙ্গার এলাকায় চিনারা বাহিনী মোতায়েন, নির্মাণকাজের মতো সামরিক তত্পরতা বাড়িয়েই চলেছে। প্রসঙ্গত, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চিন-ভারত সীমান্ত সংঘাত সমাধানে সহায়তার ইচ্ছা প্রকাশ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
Sonam Wangchuk: 'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
Sonam Wangchuk: 'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের

ভিডিও

Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ
Fake Certificate: TMC-আমলে, SIR-র সময়, জন্মমৃত্যু-শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ! রাজ্য়জুড়ে তল্লাশি
Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget