এক্সপ্লোর

India's Cleanest City: আপনার শহর কতটা পরিচ্ছন্ন? স্বচ্ছতার বিচারে পুরস্কার পেল বাংলার কোনও শহর?

Cleanest City Award: স্বচ্ছতা মিশনের অংশ হিসেবে ২০১৬ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এবার কারা পেল পুরস্কার?

কলকাতা: কতটা ঝকঝকে-তকতকে আপনার শহর বা মফস্বল? কতটা সাফসুতরো করে রাখা হয় এলাকা? তার একটি সমীক্ষা হয় প্রতিবছর। সেই সমীক্ষা করে খোদ কেন্দ্রের সরকার। তার ফলাফলের উপর ভিত্তি করে তৈরি হয় 'মার্কশিট', দেওয়া হয় পুরস্কারও। 

বৃহস্পতিবার দেওয়া হল সেই পুরস্কার। নাম- স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার ২০২৩ (Swachh Survekshan Awards 2023)। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার তুলে দেন প্রাপকদের হাতে। উপস্থিত ছিলেন কেন্দ্রে আবাসন এবং পুর-নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিংহ পুরী।

পুরস্কার পেল কারা?
ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা ফের পেল ইনদওর। শুধু এবারই নয়, এই নিয়ে পরপর সাতবার এই পুরস্কার পেল মধ্যপ্রদেশের ইনদওর। তারপরেই রয়েছে গুজরাতের সুরাত। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের নভি মুম্বই।

 ছিল 'Best performing States'-এর পুরস্কারও। স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার ২০২৩-এ প্রথম পুরস্কার জিতেছে মহারাষ্ট্র। তার পরেই রয়েছে মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়।

১ লক্ষের কম জনসংখ্যা এমন শহরগুলির জন্য় আলাদা বিভাগ ছিল। এই বিভাগে সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে মহারাষ্ট্রে সাসভাদ (Sasvad)। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তীসগঢ়ের পাটান (Patan) এবং মহারাষ্ট্রের অন্যতম পর্যটনকেন্দ্র লোনাভালা (Lonavala)

 

গঙ্গা তীরবর্তী শহরগুলির জন্য ছিল আলাদা বিভাগ। গঙ্গার পাশে থাকা শহরগুলির মধ্যে কোনটা সবচেয়ে পরিচ্ছন্ন? এই তালিকায় প্রথমে রয়েছে উত্তরপ্রদেশের বারাণসী। ওই তালিকায় তারপরেই রয়েছে প্রয়াগরাজ। 

ক্যান্টনমেন্ট বোর্ড যেখানে যেখানে রয়েছে, সেগুলি নিয়েও সমীক্ষা হয়েছিল। তার মধ্যে মধ্যপ্রদেশের মোহ ক্যান্টনমেন্ট বোর্ড (Mhow Cantonment Board) সবচেয়ে পরিচ্ছন্ন ক্যান্টনমেন্ট বোর্ডের তকমা পেয়েছে।

স্বচ্ছতার উপর ভিত্তি করে এই যে পুরস্কার দেওয়া হয়েছে তাতে কোথাও পশ্চিমবঙ্গের কোনও শহরের নাম দেখা যায়নি। 

তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে চার হাজার পুরসভা, ৬১টি ক্যান্টনমেন্ট এবং ৮৮টি গঙ্গা তীরবর্তী শহর এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। বিপুল সংখ্যাক নাগরিকের মত নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকারের দাবি এটা বিশ্বের সবচেয়ে বড় স্বচ্ছতা সমীক্ষা। স্বচ্ছ ভারত মিশন-আর্বান-এর অংশ হিসেবে ২০১৬ সালে এই বার্ষিক প্রতিযোগিতা শুরু হয়েছিল। 

আরও পড়ুন: 'শত্রু'র উপর নজর রাখবে ভারতের Drishti! তৈরি করল আদানির সংস্থা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget