এক্সপ্লোর

Corona Cases India: সাড়ে ৭ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, দেশে একদিনে মৃত্যু ৪৯০ জনের

একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়েছে দেড় হাজারেরও বেশি

নয়াদিল্লি: ফের প্রায় সাড়ে ৭ শতাংশ বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুও ৫০০ ছুঁইছুঁই। একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়েছে দেড় হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৯০ জনের। 

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২০ লক্ষ ৭৭ হাজার ৭০৬।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭।  করোনাকে জয় করে ৩৯ হাজার ৬৯ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১২ লক্ষ ৬০ হাজার ৫০ জন।

এদিকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার আবহেই বাংলায় এবার ডেল্টা প্লাস আতঙ্ক। এবার মারণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট থাবা বসালো পশ্চিমবঙ্গে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রথমবার এরাজ্যে নতুন মিউটেশনের খোঁজ মিলেছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, যে মিউটেশনগুলো থাকলে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট বলে চিহ্নিত করা হয়, তার মধ্যে নতুন একটি মিউটেশনের সম্প্রতি সংযোজন করেছে কেন্দ্র। বাংলায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে নতুন সংযোজিত মিউটেশনের খোঁজ মিলেছে। অন্যান্য রাজ্যে ডেল্টা প্লাস ভাইরাসে যে মিউটেশন ছিল, এরাজ্যে ভাইরাসের মিউটেশন তার থেকে কিছুটা আলাদা। 

অন্যদিকে, বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সে রাজ্যে এখনও পর্যন্ত করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়েছে ৬৫ জন। অগাস্টের ৮ তারিখেও এই প্রজাতিতে সংক্রমণ ছিল ৪৫। তিন দিনের মধ্যেই আক্রান্তে অনেকটাই লাফ দিয়ে বৃদ্ধি হয়েছে। এর মধ্যে নতুন করে সাতটি মুম্বই, তিনটি পুনে এবং বাকি ছ'টি অন্যান্য জেলা থেকে রিপোর্ট করা হয়েছে। ডেল্টা প্লাস সংক্রমণের মোট কেসের মধ্যে জলগাঁও জেলায় সর্বোচ্চ ১৩টি রেকর্ড করা হয়েছে। এরপরে রত্নগিরিতে রয়েছে ১২টি এবং মুম্বইয়ে ১১টি। রাজ্যের ৬৫টি ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্তের মধ্যে ৩২ জন পুরুষ, ৩৩ জন মহিলা এবং সাত জন ১৮ বছরের কম বয়সী রয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের তরফে জানান হয়েছে, "জেনেটিক সিকোয়েন্সিং টেস্ট করে দেখা গিয়েছে যে রাজ্যের ৮০ শতাংশেরও বেশি নমুনায় ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। যার মধ্যে ৬৫টি নমুনা ডেল্টা প্লাস পরীক্ষায় পজিটিভ রেজাল্ট দিয়েছে। কিছু ক্ষেত্রে ডেল্টা প্লাস হালকা থেকে মাঝারি অসুস্থতা নিয়ে এসেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
West Bengal News Live: রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget