এক্সপ্লোর

India Corona Update:বছর শেষেও বজায় করোনা আতঙ্ক, গত ২২৭ দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা

করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের উদ্বেগকে সঙ্গী করে শুরু হয়েছিল ২০২৩। সাল শেষেও বজায় রইল সেই আতঙ্ক। কোভিড-আতঙ্ককে সঙ্গী করে আরও একটা বছর পার।

কলকাতা: ২০২৩ সালের শেষেও করোনা (Corona Update) আতঙ্ক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪১জন। গত ২২৭ দিনে যা সর্বোচ্চ। এদিকে বেলেঘাটা আইডি-তে নতুন করে ভর্তি হলেন আরও ২ জন। চিকিৎসাধীন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে হল ৫।

বছর শেষে কোভিড আতঙ্ক: করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের উদ্বেগকে সঙ্গী করে শুরু হয়েছিল ২০২৩। সাল শেষেও বজায় রইল সেই আতঙ্ক। কোভিড-আতঙ্ককে সঙ্গী করে আরও একটা বছর পার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪১জন। গত ২২৭ দিনে যা সর্বোচ্চ। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৩০৯। নতুন করে করোনায় মৃত্যু হয়েছে কেরল, কর্ণাটক ও বিহারের ৩ বাসিন্দার। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ৮৪১ জন নতুন করোনা আক্রান্তের মধ্যে পশ্চিমবঙ্গের ১৭ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫৭।

বর্ষবরণে চোখ রাঙাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট JN.1 । বেলেঘাটা আইডি হাসপাতাল (Beleghata ID Hospital) সূত্রে খবর, করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ২ জন।শনিবার রাতে বারাসাতের নবপল্লি এলাকার বাসিন্দা ৫৭ বছরের এক ব্যক্তিকে এখানে রেফার করা হয়।  পাশাপাশি, হালতুর যাদবগড়ের বাসিন্দা ৪৫ বছরের এক মহিলাকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। SSKM হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রোগিণী। অস্ত্রোপচারের আগে করোনার উপসর্গ ধরা পড়ায় কোভিড পরীক্ষা করা হয়। রিপোর্ট পজেটিভ আসে মহিলার। এর আগে বেলেঘাটা আইডিতে ভর্তি হন ৩ জন করোনা আক্রান্ত। সব মিলিয়ে এই হাসপাতালে ৫ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, প্রায় ৩ মাস পর কোভিড ওয়ার্ডে রোগী ভর্তি করা হয়েছে। সবেমাত্র গিয়েছে বড়দিন। বছর শেষে ভিড়ে ভিড়াক্কার চিড়িয়াখানা থেকে বিনোদন পার্কগুলি। এই পরিস্থিতিতে ভিড়ের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রুখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। WHO জানিয়েছে, গত এক মাসে, গোটা বিশ্বে করোনার দাপট বৃদ্ধি পেয়েছে ৫২ শতাংশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Malda News: চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার এক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Baruipur CPM Arrest: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget