এক্সপ্লোর

Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ

লোহিত সাগরে ফের হামলা! প্রজেক্টাইলের আঘাতে ডুবে গেল ভারতের পতাকাবাহী কার্গো জাহাজ MSV Faize Noore Oliya।

 

ভয়ঙ্কর। লোহিত সাগর (Red Sea) দিয়ে আসছিল ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজ । সে সময়ই তার উপর এসে পড়ে একটি ভয়ঙ্কর ক্ষেপনাস্ত্র। বিকট আওয়াজ, বিরাট বিস্ফোরণে ওঠে চারিপাশ। 
ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে সলিলসমাধি ঘটে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজটির।  ক্ষেপণাস্ত্রের মতো একটি প্রজেক্টাইলের হামলায় উল্টে যায় জাহাজটি।  জাহাজে  ছিলেন ১৪ জন  নাবিক ।  তবে স্বস্তির খবর একটাই, জাহাজে থাকা ১৪ জন নাবিককেই জীবন্ত উদ্ধার করেছে ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী। তাঁদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক।  জাহাজটির নাম MSV Faize Noore Oliya। 

ঘটনাটি ঘটে বন্দর শহর হোদেইদা (Hodeidah)-র প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। নাবিকরা বেঁচে গেলেও জাহাজটি ডুবে যায়। ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (National Resistance Force) গার্ডস অফ দ্য রিপাবলিক এক বিবৃতিতে জানিয়েছে, কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে জাহাজে থাকা ১৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সকলকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।  

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত । কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ভারতের পতাকাবাহী একটি জাহাজ একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে উল্টে যায় এবং পরে ডুবে যায়।  তবে নাবিকদের নিরাপত্তা নিয়ে সচেতন ভারত। নাবিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (DGMA)-কে নির্দেশ দেওয়া হয়েছে। 
 লম্বে সংশ্লিষ্ট সমস্ত সংস্থার সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি এক্স (X)- পোস্টে  সর্বানন্দ সোনোয়াল লেখেন, "ভারত এই   হামলার তীব্র নিন্দা করছে। নিরস্ত্রদের উপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়। আমাদের নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। স্বস্তির বিষয়, ১৩ জন ভারতীয়-সহ জাহাজে থাকা ১৪ জন নাবিককেই ইয়েমেন কোস্ট গার্ড নিরাপদে উদ্ধার করে মোকা বন্দরে নিয়ে গিয়েছে।"

লোহিত সাগরে সাম্প্রতিক সময়ে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটছে। পরপর এমন ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই ঘটনার পর ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। 

                                                         

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget