এক্সপ্লোর

India Pakistan Conflict: পাকিস্তানি হামলার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ত্রিফলা আক্রমণে ভারত

৬ দিন পার। এখনও পাকিস্তানের হাতে আটক রিষড়ার বাসিন্দা পাঞ্জাবে কর্মরত বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। এই আবহে এবার ভারতীয় সেনার কব্জায় এক পাকিস্তানি পাইলট। 

নয়াদিল্লি: ভারতে হামলার চেষ্টার হাতেনাতে জবাব পেল পাকিস্তান। তিনটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত I পাকিস্তানি হামলার চেষ্টাকে ব্যর্থ করা ত বটেই ত্রিফলা আক্রমণে নামল ভারত। 

বৃহস্পতিবার সন্ধের পরই এদেশের একের পর এক শহরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। ভারতের আকাশের ঘোরাফেরা করে ড্রোন থেকে যুদ্ধবিমান। প্রতিটির হামলাই রুখে দেয় ভারতীয় সেনা। ভারতের আকাশপথে ঢুকে পড়া তিনটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করে ভারত। এরপরই পাক হামলার পাল্টা অ্যাকশনে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বায়ুসেনা। পাকিস্তানের ১৬টি শহরে ভারতীয় সেনা হামলা চালিয়েছে। পরপর ১৫টি বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে এলাকা। অ্যাকশনে নেমেছে INS বিক্রান্ত। করাচি বন্দরে হামলা চালানো হয়। পাকিস্তানি ফোর্সেস ফ্রন্টিয়ার কর্পসের সদর দফতরে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের ৩ শহরে ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়। 

বৃহস্পতিবার আকাশসীমা লঙ্ঘন করে ঢোকার পর, পাকিস্তানের ২টি JF-17 বিমান ও ১ টি F-16 বিমান ধ্বংস করে। F-16 হল মাল্টিরোল অ্যাডভান্সড কমব্যাট ফাইটার। পরমাণু অস্ত্র বা মিসাইল বহনে সক্ষম। ১৯৭৮ সালে প্রথম আমেরিকায় তৈরি হয় F-16। ১৯৮৩ সালে আমেরিকার থেকে সেই যুদ্ধ বিমানের আধুনিক ভার্সান কেনে পাকিস্তান। যে যুদ্ধবিমানে রয়েছে 20mm মাল্টিব্যারেল ক্যানন যা ৫০০ রাউন্ড পর্যন্ত ফায়ার করতে পারে। F16-এ ৬টি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে ছোঁড়ার ক্ষেপণাস্ত্র রয়েছে। সর্বোচ্চ ২১ হাজার ৭৭২ কিলোগ্রাম ওজনের অস্ত্রবহনে সক্ষম এই যুদ্ধ বিমান। ৩ হাজার ২২২ কিলোমিটার দূরে যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে F16। সর্বোচ্চ ৫০ হাজার ফুট পর্যন্ত উড়তে পারে। শব্দের দ্বিগুণ বেগে ওড়ে। ঘণ্টায় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২ হাজার ৪১৪ কিমি। আমেরিকায় তৈরি, মহামহিম এই F-16 কেই গুলি করে ভারতীয় ভূখণ্ডে নামিয়ে আনল ভারতীয় সেনা।

পাশাপাশি গুলি করে নামানো হয়েছে পাকিস্তানের ২টি JF 17 যুদ্ধবিমান। সিঙ্গল ইঞ্জিন, মাল্টি-রোল এই ফাইটার জেট, চিনের থেকে কিনেছিল পাকিস্তান। ওজনে হাল্কা, দৈর্ঘ্য় প্রায় ১৪.৯ মিটার, দেড় হাজার কেজি অস্ত্র বহনে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১ হাজার ৯১০ কিমি। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে ছোঁড়ার ক্ষেপণাস্ত্র রয়েছে JF-17 এ। রয়েছে জাহাজ-বিধ্বংসী ক্ষেপনাস্ত্রও। যা আকাশ থেকে লক্ষ্য়বস্তুতে আঘাত হানতে পারদর্শী। চিন থেকে কেনা যুদ্ধবিমান, JF-17-এ রয়েছে আধুনিক এভিওনিক্স, কম্পিউটারাইজড ফ্লাইট কন্ট্রোল, হেড-আপ ডিসপ্লে, ডেটা লিঙ্ক এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এত ক্ষমতা সম্পন্ন ফাইটার জেট ভারতে ঢোকামাত্র, কুপোকাত হয়ে গেল। গুলি করে শত্রুর যুদ্ধ বিমান এক নিমেষে মাটিতে নামিয়ে আনল ভারতীয় সেনা।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget