এক্সপ্লোর

Nuclear Weapons : পাকিস্তানের থেকে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে ভারতের, অস্ত্রভাণ্ডার বাড়িয়েছে চিন : রিপোর্ট

Report on Nuclear Arsenal: এই রিপোর্টে উল্লেখিত অন্যান্য দেশগুলি হল- আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, উত্তর কোরিয়া ও ইজরায়েল।

নয়াদিল্লি : পাকিস্তানের থেকেও বেশি পরমাণু অস্ত্র আছে ভারতের। পরমাণু অস্ত্রভাণ্ডার আরও বাড়িয়েছে চিন। ২০২৩ সালের জানুয়ারি মাসে তাদের ভাণ্ডারে যেখানে ৪১০টি পরমাণু অস্ত্র ছিল, ২০২৪ সালে জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০০-য়। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্কের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

গত দুই বছরে দু'টো যুদ্ধ দেখেছে বিশ্ব। এই পরিস্থিতিতে Stockholm International Peace Research Institute বিশ্লেষণে উঠে এসেছে, ভারত, পাকিস্তান ও চিন-সহ পরমাণু অস্ত্রধারী ৯টি দেশ তাদের পরমাণু অস্ত্রভাণ্ডার আরও আধুনিক করে তুলছে। এই রিপোর্টে উল্লেখিত অন্যান্য দেশগুলি হল- আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, উত্তর কোরিয়া ও ইজরায়েল।

রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া ও আমেরিকার অধীনেই রয়েছে ৯০ শতাংশ পরমাণু অস্ত্র। ২০২৩ সালে একাধিক দেশ পারমাণবিক-ক্ষমতাসম্পন্ন অস্ত্র মোতায়েন রেখেছে। প্রায় ২১০০ যুদ্ধাস্ত্র যার অধিকাংশই আমেরিকা ও রাশিয়ার, সেগুলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর হাই অপারেশনাল সতর্কতায় রাখা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই প্রথমবার চিনও কিছু যুদ্ধাস্ত্র হাই অপারেশনাল অ্যালার্টে রেখেছে।

SIPRI-র রিপোর্ট অনুযায়ী, এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত ভারতের কাছে ১৭২টি "সঞ্চিত" পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে, পাকিস্তানের চেয়ে দুইটি বেশি। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ভারত ২০২৩ সালে তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার সামান্য বাড়িয়েছে। উভয় দেশই ২০২৩ সালে নতুন ধরনের পারমাণবিক সরবরাহ ব্যবস্থার বিকাশ অব্যাহত রেখেছে।

সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক এমন দাবিও করেছে যে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে একাধিক যুদ্ধাস্ত্র মোতায়েন করার ব্যাপারে রাশিয়া ও আমেরিকার পথ অনুসরণ করছে ভারত, পাকিস্তান ও উত্তর আমেরিকা। SIPRI-র হ্যান্স কার্সটেনসন বলছেন, অন্য যে কোনও দেশের থেকে পরমাণু অস্ত্রভাণ্ডার দ্রুত হারে বাড়াচ্ছে চিন।

সাম্প্রতিক অতীতে দু'টো বড় যুদ্ধ দেখে ফেলেছে বিশ্ব। প্রথমটা, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। যার জেরে প্রচুর প্রাণহানি, ক্ষয়ক্ষতি হয়েছে।

তার পরে ফের যুদ্ধের মুখে পড়ে ইজরায়েল ও হামাস। গত বছর অক্টোবর মাসে ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের সূচনা ঘটে। হামাস অনেক আগেই কোণঠাসা হয়ে পড়েছে। কিন্তু লাগাতার আগ্রাসন বাড়িয়ে চলেছে ইজরায়েল। গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্ক, ইজরায়েলি হানায় লাগাতার মৃত্য়ু বেড়ে চলেছে বলে দাবি আন্তর্জাতিক স্বাস্থ্য সংগঠনের। তাদের দাবি, নতুন করে গাজা খুঁড়ে ফেলতে উদ্যোগী হয়েছে ইজরায়েল। আকাশপথে যেমন হামলা চলছে, তেমনই বসতি এলাকায় নির্বিচারে রকেট, গোলা-গুলি বর্ষণ চলছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত যুদ্ধে গাজায় ৩৬ হাজার ৬৫৪ জনের মৃত্যুর খবর মিলেছে, যার মধ্যে ১৫ হাজারেরও বেশি শিশু রয়েছে। আহতের সংখ্য়া প্রায় ১ লক্ষ। এখনও নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget