এক্সপ্লোর

সিলিন্ডার কেনা নিয়ে বড় বার্তা কেন্দ্রের ! এভাবে আর ডিস্ট্রিবিউটরের দরজায় নয়! বিকল্প কী পথ?

প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC) দিয়ে এলপিজি সরবরাহ ফেব্রুয়ারি ২০২৬-এ ৫৩ শতাংশ থেকে বেড়ে গতকাল ৯০ শতাংশে পৌঁছেছে। 


আতঙ্ক কমার নাম নেই। ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, ইরানের পাল্টা হুঙ্কারে ক্রমেই চড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ। এর মধ্যেই ভারতের সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। পেট্রোল, ডিজেল ও এলপিজি নিয়ে হাহাকার চলছে। আতঙ্কে মানুষ এখনও সারাদিন নষ্ট করে লাইন দিচ্ছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সরকার সবরকম প্রচেষ্টা চালাচ্ছে। 

এই পরিস্থিতিতে সরকার আশ্বাস দিচ্ছে, সিলিন্ডার বুকিংয়ের জন্য লাইনে দাঁড়ানো নিস্প্রয়োজন। বরং ব্যবহার করা হোক ডিজিটাল মাধ্যম।  পরামর্শ  দিচ্ছে সরকারই। অকারণে ডিস্ট্রিবিউটরের দরজায় লাইন দেওয়ার দরকার নেই, বলছে সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC) দিয়ে এলপিজি সরবরাহ ফেব্রুয়ারি ২০২৬-এ ৫৩ শতাংশ থেকে বেড়ে গতকাল ৯০ শতাংশে পৌঁছেছে। 

৫ কেজি সিলিন্ডারের বিক্রি ও নতুন সংযোগ           

কেন্দ্র জানাচ্ছে , ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি (FTL) সিলিন্ডার ৯০ হাজারেরও বেশি বিক্রি হয়েছে। এই সিলিন্ডারগুলি নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটরদের কাছে পাওয়া যাচ্ছে। যেকোনও বৈধ পরিচয়পত্র দেখিয়ে, ঠিকানার প্রমাণ ছাড়াই কেনা সম্ভব। মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত প্রায় ৩.৬ লক্ষ পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) সংযোগ চালু হয়েছে। এছাড়াও, নতুন সংযোগের জন্য ৩.৯ লক্ষেরও বেশি গ্রাহক রেজিস্ট্রেশন করিয়েছেন।             


সমুদ্রপথ ও বন্দর পরিষেবা স্বাভাবিক

ইরানের পরিস্থিতি যেমনই হোক না কেন, গত ২৪ ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী কোনও জাহাজের সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে কেন্দ্র। সব ভারতীয় নাবিকই নিরাপদে রয়েছেন। দেশজুড়ে বন্দরে কাজকর্ম এক্কেবারে স্বাভাবিক রয়েছে। ডিরেক্টর জেনারেল অফ শিপিং-এর তত্ত্বাবধানে এখনও পর্যন্ত ১,৪৭৯ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন। 

বিদেশে আটকে থাকা ভারতীয়দের প্রত্যাবর্তন

বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর সরকার নজর রাখা হচ্ছে। ইরানে আটকে থাকা মোট ৩৪৫ জন ভারতীয় মৎস্যজীবী দেশে ফিরেছেন। এছাড়া, বিমান পরিষেবার পরিস্থিতিও ধীরে ধীরে উন্নত হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৭ লক্ষ ২ হাজার যাত্রী ওই অঞ্চল থেকে ভারতে ফিরেছেন। 

আরও পড়ুন : শহরে আজ বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম? কোথায় দাম সবথেকে কম? বড় আপডেট

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Cockroach Janta Party: জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget