এক্সপ্লোর

Partition Horrors Remembrance Day: দেশভাগ মানে সব হারানোর বিষাদ, স্মরণে 'পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে'

History Of Partition:দেশভাগ, উদ্বাস্তু-সমস্যা, লক্ষ লক্ষ মানুষের সর্বহারা হওয়ার অতীতও তো এই আনন্দের সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িত।

কলকাতা: রাত পোহালেই স্বাধীনতা দিবস (Independence Day) । দেশের অলি-গলি থেকে রাজপথ, সর্বত্র সেজে উঠেছে 'তেরঙ্গায়'। তবে মুক্তির এই ইতিহাস কি শুধু অবিমিশ্র আনন্দের? দেশভাগ, উদ্বাস্তু-সমস্যা, লক্ষ লক্ষ মানুষের সর্বহারা হওয়ার অতীতও তো এই আনন্দের সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িত। সেই অবর্ণনীয় যন্ত্রণা-বিষাদ-কষ্টের অতীত মনে রাখতেই ২০২১ সাল থেকে ১৪ আগস্ট দিনটি 'পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে' (Partition Horrors Remembrance Day) হিসেবে পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশভাগের যন্ত্রণা যাঁদের ছিন্নভিন্ন করে দিয়েছিল, তাঁদের যন্ত্রণার কথা স্মরণ করে ট্য়ুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানীর গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলিতেও দিনটি পালন করা হচ্ছে। 

কী বার্তা প্রধানমন্ত্রীর?
আজ, প্রধানমন্ত্রী (PM Modi) ট্যুইটারে যে বার্তা দেন, তাতে লেখা, 'দেশভাগ যে সব ভারতীয়ের প্রাণ কেড়ে নিয়েছিল, পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে-তে তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন। একই সঙ্গে, ভিটেমাটিহীন হয়ে পড়ার যন্ত্রণা সহ্য করতে যাঁরা বাধ্য হয়েছিলেন, তাঁদের কষ্ট ও সংঘর্ষের কথাও মনে করার দিন আজ।' দেশভাগের কষ্ট যে কখনও ভোলার নয়, সে কথা অতীতেও শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর মুখে। এদিন তাঁর ট্যুইটে ফের সেই বার্তা উঠে আসে। 

ইতিহাস...
১৯৪৭ সালের ১৫ আগস্ট দীর্ঘ ঔপনেবেশিক শাসনের শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছিল ভারত। বহু আন্দোলন, রক্তক্ষয়ের বদলে এসেছিল স্বাধীনতা। তবে সঙ্গে এসেছিল দেশভাগের যন্ত্রণা। দু'টুকরো হয়ে যায় দেশ। লক্ষ লক্ষ মানুষকে আক্ষরিক অর্থেই রাতারাতি ভিটেমাটি ছেড়ে চলে আসতে হয় অন্য জায়গায়। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় প্রাণ যায় বহু মানুষের। ঠাঁইনারা মানুষগুলির জন্য শুরু হয় নতুন জীবনসংগ্রাম। অবর্ণনীয় হিংসার সাক্ষী হতে হয় দু'পারের বাসিন্দাদেরই। সেই সময়টার ছবি তুলে ধরতে পুরনো দিল্লি, নয়াদিল্লি, আনন্দ বিহার এবং নিজামউদ্দিন রেলস্টেশনে ছবি এ প্রদর্শনীর আয়োজন করেছে নর্দার্ন রেলওয়ে। রাজীব চওক মেট্রো স্টেশনেও একই ধরনের প্রদর্শনীর ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। বেশ কিছু সময় ধরে এই প্রদর্শনী চলবে, এমন খবরও রয়েছে। লক্ষ্য একটাই। স্বাধীনতার উদযাপনের মুহূর্তেও যেন সঙ্গে জড়িয়ে থাকা এই বিষাদের ইতিহাস ভুলে না যাই আমরা। 

আরও পড়ুন:এবার ক্রিকেটেও লাল কার্ড! অভিনব নিয়ম চালু করছে সিপিএল কৃর্তপক্ষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget