এক্সপ্লোর
শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং ভারতের

বিশাখাপত্তনম: বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের। সিরিজে এই ম্যাচেই প্রথমে ব্যাটিং করছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে উভয় দলই দুটি করে ম্যাচ জিতেছে। আগের ম্যাচে রাঁচিতে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে নিউজিল্যান্ড। বিশাখাপত্তনমে হারলে দেশের মাঠে সিরিজ খোয়াতে হবে ভারতকে। এই ম্যাচে অভিষেক ঘটছে জয়ন্ত যাদবের। দলে নেই হার্দিক পান্ডিয়া। ফিরেছেন জসপ্রিত বুমরাহ। বাদ পড়লেন ধবল কুলকার্নি। নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন হয়েছে। ডেবকিচের জায়গায় দলে এসেছেন অ্যান্ডারসন। ভারত: রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), মনীষ পান্ডে, অক্ষর পটেল, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব ও কেদার যাদব।
Before You Go
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















