এক্সপ্লোর

India Pakistan Tension : গভীর রাতে ঝাঁকে ঝাঁকে পাক-ড্রোন, ঝটিতি অ্যাকশন সেনার, মাটি স্পর্শ করার আগে সব শেষ

India Pakistan News Update : L 70 আর্টিলারি গান, ZU 23 MM গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেমের সাহায্যে পাক ড্রোন হামলাকে একে প্রতিহত করে দেয় ভারতীয় সেনা।

 

নয়াদিল্লি : 'রাতে দুম-দাম শব্দ পাচ্ছিলাম, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বাজছিল সাইরেন' - বৃহস্পতিবার রাত জাগল জম্মু-কাশ্মীর। একদিকে জল-স্থল- অন্তরীক্ষ থেকে ক্রমাগত প্রত্যাঘাত পাকিস্তানের বড় বড় শহরে। অন্যদিকে ভারতের আকাশে ঢুকে পাকিস্তানের আক্রমণের একের পর এক অভিসন্ধি ব্যর্থ করল ভারত। রাত থেকে ৫০টি পাক ড্রোন নামাল ভারত। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন নামানো হয়েছে। এমনকী ভোর রাতেও জম্মুর আকাশে পাক ড্রোন উড়ে আসে। সেটিকেও মাটি স্পর্শ করতে দেয় নি ভারতীয় সেনা।  ভোররাতে বিস্ফোরণের শব্দ পায় কাশ্মীরের মানুষ । L 70 আর্টিলারি গান, ZU 23 MM গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেমের সাহায্যে পাক ড্রোন হামলাকে একে প্রতিহত করে দেয় ভারতীয় সেনা।

 ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ                 

অন্যদিকে,  করাচির কাছে ভারতের পুঞ্চে চলছে গোলাগুলির লড়াই। টানা পাক গোলাবর্ষণের জবাব দিচ্ছে ভারতীয় সেনা। রাতে ফের রাজস্থানের শ্রীগঙ্গানগরে পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ হয়। ভারতীয় সেনার প্রত্যাঘাতে মাটিতে আছড়ে পড়ে পাক ড্রোন। পাকিস্তানের প্রতিটি হামলা ব্যর্থ হয়েছে, জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। 

পাকিস্তানের ১৬টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি           

ক্রমাগত গোলাগুলির জেরে রাজস্থান সীমান্তে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। কোটি-বাড়মেঢ়, ভগত-বাড়মেঢ়, মুনাওয়াড়-বাড়মেঢ় রেল পরিষেবা শুক্রবার বন্ধ রাখা হয়েছে। পাকিস্তানের হামলার রাতভর জবাব দিচ্ছে ভারতের তিন বাহিনী। স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনার একযোগে অপারেশন,ইসলামাবাদ, লাহৌর, করাচি, রাওয়ালপিণ্ডি সমেত পাকিস্তানের ১৬টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুধু হামলা নয়, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। সাম্বা সেক্টরে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা ১২ পাক জঙ্গির। এই পরিস্থিতিতে ভীষণ সতর্ক বিএসএফ। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আগেই বিএসএফের গুলিতে নিহত হল ৭ জইশ জঙ্গি। পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর রাত থেকে টানা গোলাবর্ষণ করল পাক সেনা। পাক সেনার গোলাবর্ষণের কড়া জবাব দিচ্ছে ভারতও। ভারতের প্রত্যাঘাতের ভয়ে কার্যত থরহরিকম্প পাকিস্তান।  

এরই মধ্যে, ১২ মে পর্যন্ত আরব সাগরে যুদ্ধ মহড়া দেবে বলে জানিয়েছে নৌ সেনা। ১৩ মে পর্যন্ত আরব সাগরে অনুশীলন করার কথা পাক নৌবাহিনীর।  করাচির কাছে ভারতের যুদ্ধজাহাজ INS বিক্রান্ত পৌঁছেছে বলে জানা গিয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget