এক্সপ্লোর

India-Pakistan Conflict: এখন থেকে পাকিস্তানকে বাঁচাবে সৌদি আরব? ভারতের বন্ধুদেশের সঙ্গে সামরিক চুক্তি ইসলামাবাদের, দিল্লি বলল…

Saudi Arabia-Pakistan Defense Deal: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রিয়াধ সফরে গিয়েছেন।

নয়াদিল্লি: ভারতের বন্ধুদেশের সঙ্গে এবার সামরিক চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে ‘Strategic Mutual Defense Agreement’ স্বাক্ষরিত হয়েছ তাদের। বলা হয়েছে, বহির্শত্রুর আগ্রাসন সামাল দিতে এবং দুই ইসলামি দেশের মধ্যে নিরাপত্তাক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক মজবুত করতেই এই চুক্তি। (India-Pakistan Conflict)

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রিয়াধ সফরে গিয়েছেন। সেখানে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হয় তাঁর। আর তার পরই সামরিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা হয়। দুই দেশের তরফে যৌথ বিবৃতি জারি করেবলা হয়, ‘উপমহাদেশের শান্তি  ও নিরাপত্তা রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেই এই চুক্তি, যাতে একসঙ্গে আগ্রাসনের মোকাবিলা করা যায়’। (Saudi Arabia-Pakistan Defense Deal)

ওই চুক্তিতে বলা রয়েছে, সৌদি আরব বা পাকিস্তান, যে দেশেরই উপরই আক্রমণ নেমে আসুক না কেন, তা অন্য দেশটির উপরও হামলা হিসেবে গণ্য হবে। এই চুক্তির মাধ্যমে সৌদি আরব ও পাকিস্তান এতদিন যে মৌখিক সম্পর্ক ছিল, তা আরও দৃঢ় হল বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সৌদির এক আধিকারিক বলেন, “এটি একটি সার্বিক সামরিক চুক্তি।” তবে পাকিস্তানের পরমাণু শক্তি এই চুক্তির অন্তর্ভুক্ত কি না, তা খোলসা করেননি তিনি। 

গত ৯ সেপ্টেম্বর কাতারের দোহায় রকেট বর্ষণ করে ইজরায়েল। এর পরই OIC দেশগুলি যৌথ সম্মেলনে নামে। তার পর পরই এই চুক্তি নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই Operation Sindoor-এর পর ভারত ও পাকিস্তানের মধ্যে তিক্ততা যে পর্যায়ে পৌঁছেছে, সেক্ষেত্রে ভারতের বন্ধুদেশের সঙ্গে পাকিস্তানের এই চুক্তি নিয়েও কাটাছেঁড়া শুরু হয়েছে। যদিও সৌদি ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। ১৯৬৭ সাল থেকে সৌদির প্রায় ৯ হাজার সৈনিককে পাকিস্তানই প্রশিক্ষণ দিয়েছে। একসঙ্গে বার বার যৌথ মহড়াও দিয়েছে তারা। 

তবে সৌদির সঙ্গে পাকিস্তানের এই সামরিক চুক্তি দিল্লির অস্বস্তি বাড়িয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তির খবর দেখেছি আমরা। সরকার বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ছিল। ওই চুক্তির কৌশলগত দিক থেকে এবং নিরাপত্তাক্ষেত্রে ওই চুক্তির প্রভাব খতিয়ে দেখা হবে। ভারতের জাতীয় নিরাপত্তা এবং উপমহাদেশ তথা বৈশ্বিক স্থিতিশীলতার উপর কী প্রভাব এই চুক্তির প্রভাবও দেখা হবে পর্যালোচনা করে। ভারত নিজের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা রক্ষার্থে বদ্ধপরিকর।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget