এক্সপ্লোর

চিন-পাকিস্তান যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর: তীব্র নিন্দা করে অধিকৃত কাশ্মীরে ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’-এর প্রতিবাদ ভারতের

বিদেশমন্ত্রকের মুখপাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নির্মাণ প্রকল্পেরও প্রসঙ্গ টেনে জানিয়ে দেন, অন্য দেশগুলির এই এলাকার স্থিতাবস্থা বদলের যে কোনও প্রয়াসের ‘দৃঢ় বিরোধিতা’ করবে ভারত।

নয়াদিল্লি: চিনা বিদেশমন্ত্রী ওয়াং কি-র সাম্প্রতিক ইসলামাবাদ সফরের পর চিন-পাকিস্তান যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের উল্লেখ থাকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ভারতের। সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার এর কড়া প্রতিবাদ করে বলেছেন, চিনা বিদেশমন্ত্রীর সাম্প্রতিক সফরের পর চিন ও পাকিস্তানের দেওয়া যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গের উল্লেখের তীব্র নিন্দা করছি, তা প্রত্যাখ্যান করছি। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাক সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন-এর খবর, গত রবিবার চিনা বিদেশমন্ত্রীর দুদিনের পাকিস্তান সফর শেষে চিন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের উল্লেখ করে বলা হয়, তারা কাশ্মীরে ‘একতরফা কার্যকলাপে’র বিরোধী। কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় তারা। নাম না করে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রতি ইঙ্গিত করে তারা। সোমবার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার মিশেল বাচেলেটও জম্মু ও কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থায় নিষেধাজ্ঞা ও রাজনৈতিক নেতাদের আটক রাখা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে ভারত সরকারকে মানবাধিকার রক্ষা সুনিশ্চিত করার আবেদন করেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নির্মাণ প্রকল্পেরও প্রসঙ্গ টেনে জানিয়ে দেন, অন্য দেশগুলির এই এলাকার স্থিতাবস্থা বদলের যে কোনও প্রয়াসের ‘দৃঢ় বিরোধিতা’ করবে ভারত। তিনি বলেন, ভারত ধারাবাহিক ভাবে চিন, পাকিস্তানকে তথাকথিত ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’-এর নানা প্রকল্প সম্পর্কে তার আপত্তি, উদ্বেগ জানিয়ে আসছে। ওই করিডর যেখানে হচ্ছে, সেটি ভারতের ভূখন্ড যা ১৯৪৭ থেকে পাকিস্তান অন্যায় ভাবে কব্জা করে রেখেছে। দুই পক্ষকেই এধরনের কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত বলেও জানান রভিশ কুমার।

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget