এক্সপ্লোর

India First Covid Patient: ফের সংক্রমিত দেশের প্রথম কোভিড আক্রান্ত

দেশের প্রথম কোভিড আক্রান্ত ছিলেন তিনিই। এর পর কেটে গেছে দেড় বছর। ফের করোনায় সংক্রমিত হলেন কেরলের সেই মহিলা।

তিরুঅনন্তপুরম : দেশের প্রথম কোভিড আক্রান্ত ছিলেন তিনিই। এর পর কেটে গেছে দেড় বছর। ফের করোনায় সংক্রমিত হলেন কেরলের সেই মহিলা। মঙ্গলবার এমনই খবর পাওয়া গেছে।

তখন সবে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। চিনে একের পর এক আক্রান্ত হচ্ছেন। এই সময়েই গত বছর জানুয়ারি মাসে করোনার হটস্পট চিনের উহান থেকে ভারতে ফেরেন কেরলের এক যুবতী। তিনি সেখানকার মেডিক্যালের ছাত্রী। কেরলের থ্রিসুরে তাঁর বাড়ি। দেশে ফিরলে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। এর পর থেকে গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সংক্রমণ। এর দেড় বছর কেটে গেছে। ফের তিনি করোনা পজিটিভ।

মেডিক্যাল কর্তৃপক্ষের তরফে জানা গেছে, ওই ছাত্রী বিমানে দিল্লি যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন। তাই কোভিড পরীক্ষা করিয়েছিলেন। তখনই জানা যায়, তিনি আবার করোনায় আক্রান্ত হয়েছেন। খবর অনুযায়ী, ওই যুবতী এখনও ভ্যাকসিনের প্রথম ডোজ নেননি। যদিও মেডিক্যাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চিন্তার কোনও বিষয় নেই। এখন পর্যন্ত তিনি উপসর্গহীন রয়েছেন। প্রসঙ্গত, উহান থেকে সেই ফেরার পর এখনও তিনি ফিরে যাননি। বাড়ি থেকেই অনলাইনে ক্লাস করছেন তিনি।

এদিকে উদ্বেগ বাড়িয়ে গত একদিনে দেশে করোনায় (COVID 19) দৈনিক মৃত্যু ফের ২ হাজার পার করে গেছে। সামান্য কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯০৬। ১১৮ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৭৮৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৭ হাজার ২৮২ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৭৭৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৬৩ হাজার ৭২০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৯ হাজার ৭।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget