এক্সপ্লোর

এসসিও সম্মেলন ২০২০ : ইমরানকে আমন্ত্রণ জানাচ্ছে আয়োজক ভারত

পুলওয়ামা জঙ্গি হানা, বালাকোট থেকে সংশোধিত নাগরিকত্ব আইন ইত্যাদি নানা ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে তিক্ততা উঠেছে চরমে। এ বছর এসসিও সম্মেলনের আয়োজক দেশ ভারত। রবীশ কুমার জানান, রীতি মেনেই, এসসিও-র ৮ সদস্য দেশ ও ৪ পর্যবেক্ষক দেশের কাছে আমন্ত্রণ যাবে।

নয়াদিল্লি: সন্ত্রাস ও আলোচনা কখনওই একসঙ্গে চলতে পারে না - বারবার পাকিস্তানকে এই বার্তা দিয়ে এসেছে ভারত। পুলওয়ামা জঙ্গি হানা, বালাকোট থেকে সংশোধিত নাগরিকত্ব আইন ইত্যাদি নানা ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে তিক্ততা উঠেছে চরমে। এই পরিস্থিতিতে রাজধানীতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণ জানাতে চলেছে ভারত। ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার আজ এই কথা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। এ বছর এসসিও সম্মেলনের আয়োজক দেশ ভারত। রাজধানী নয়াদিল্লিতেই অনুষ্ঠিত হবে এই সম্মেলন। রবীশ কুমার জানান, রীতি মেনেই, এসসিও-র ৮ সদস্য দেশ ও ৪ পর্যবেক্ষক দেশের কাছে আমন্ত্রণ যাবে। আট সদস্যের সংগঠন এসসিও-র নেতৃত্বে চিন। ২০০১ সালে এই অর্থনৈতিক ও নিরাপত্তা সংগঠনটি প্রতিষ্ঠা করে চিন, কিরগিজস্তান, কাজাকস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও রাশিয়া। ভারত ও পাকিস্তানকে ২০১৭ সালে এসসিও-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্মেলনের প্রথা মেনে এই সব দেশের প্রতিনিধিদেরই আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন রবীশ কুমার। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে, ‘বন্ধু রাষ্ট্র’  চিনের সাহায্যে জম্মু ও কাশ্মীর ইস্যুটি উত্থাপন করার জন্য পাকিস্তানের নিন্দা করে বিদেশমন্ত্রক। কিন্তু সেখানে অন্য দেশগুলি জানিয়ে দিয়েছে, এটা সেই বিষয়ে আলোচনা করার জায়গা নয়, দ্বিপাক্ষিক আলোচনার বিষয়; সাংবাদিক বৈঠকে বলেন রবীশ কুমার। গত অগাস্টে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকে এই নিয়ে তিনবার চিন এই বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে চাইল। কিন্তু প্রশ্ন হল, ভারতের আমন্ত্রণ রক্ষা করতে এসসিও সম্মেলনে পাক প্রধানমন্ত্রী কি আসবেন? একের পর এক ঘটনায় ভারত-পাক সম্পর্ক যে তিক্ততায় পৌঁছেছে, তাতে ইমরানের ভারত সফর নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যায়।

সেরা শিরোনাম

State Government : ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
Anubrata Mondal: বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
Anubrata Mondal: বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
Kolkata News: নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের

ভিডিও

Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Abhishek Banerjee।মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের,অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ
Baruipur News: 'অপরাধ যে যে করেছে, তারা কেউ বাঁচবে না', বারুইপুরের ঘটনা নিয়ে বললেন Rupa Ganguly

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget