এক্সপ্লোর

MCD Polls: ভোটের টিকিট দেয়নি দল, অভিমানে ফোনের টাওয়ারে গিয়ে বসলেন নেতা, তার পর...

Aam Aadmi Party: হাসিবুলকে টাওয়ারের উপর দেখে ভিড় জমে যায় এলাকায়। নেমে আসতে আকুতি আর্তি জানাতে দেখা যায় সাধারণ মানুষকে। 

নয়াদিল্লি: সারা বছর হাড়ভাঙা পরিশ্রমই সার। মেলেনি দিল্লির পৌরসভা নির্বাচনের (Delhi Municial Corporation Elecxtions) টিকিট। তাতে আজব কাণ্ড ঘটালেন আম আদমি পার্টির (Aam Aadmi Party) নেতা তথা প্রাক্তন কাউন্সিলর হাসিব-উল হাসান। ব্যস্ত সময়ে টেলিফোনের টাওয়ারের (Telephone Tower) উপর চড়ে বসলেন তিনি। শুধু তাই নয়, দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগও তুললেন (MCD Polls)।  

হাসিবুল পূর্ব দিল্লির প্রাক্তন কাউন্সিলর। রবিবার শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে টেলিফোন টাওয়ার পেয়ে উপরে উঠে যান তিনি। ফেসবুক লাইভেও গোটা দৃশ্য সম্প্রচার করেন তিনি। সেখানে ভোটের টিকিট বিতরণে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন। কাঠগড়ায় তোলেন অতিশী মারলেনা, দুর্গেশ পাঠকদের। এ নিয়ে আপ নেতৃত্ব যদিও কোনও প্রতিক্রিয়া দেননি এখনও পর্যন্ত। 

এ দিন মোবাইল ফোন নিয়েই টাওয়ারে ওঠেন হাসিবুল। উপর থেকে মাটির দিকেও ক্যামেরা তাক করে দেখান তিনি। আপ নেতৃত্বই তাঁকে এমন পদক্ষেপ করতে বাধ্য করেছেন বলে দাবি করেন। তিনি পড়ে গেলে দলের নেতারা দায়ী থাকবেন বলেও জানান। তিনি বলেন, "আমার যদি কিছু হয়, যদি মারা যাই, আপের দুর্গেশ পাঠক এবং অতিশী দায়ী থাকবেন। আমার আসল কাগজপত্র সব আটকে রেখেছেন। আটকে রাখা হয়েছে ব্যাঙ্কের পাসবুকও। কাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।  অথচ কাগজ ফেরত দিচ্ছেন না।"

হাসিবুলকে টাওয়ারের উপর দেখে ভিড় জমে যায় এলাকায়। নেমে আসতে আকুতি আর্তি জানাতে দেখা যায় সাধারণ মানুষকে।  এর পর একে একে এসে পৌঁছয় দমকল বাহিনী এবং পুলিশ। সংবাদমাধ্যমে হাসিবুল বলেন, "আজ মিডিয়া না এলে দুর্গেশ পাঠক, অতিশী এবং সঞ্জয় সিংহ আমার কাগজ ফেরত দিতেনই না। ওঁরা তিন জই দুর্নীতিগ্রস্ত। আমার কাছে ৩ কোটি টাকা ছিল না। তাই টিকিট পাইনি। তার বদলে এক গুন্ডাকে টিকিট দেওয়া হয়েছে।"

উল্লেখ্য, পৌরসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থিতালিকাও প্রকাশ করে দিয়েছে আম আদমি পার্টি। আগামী ৪ ডিসেম্বর দিল্লিতে পৌরসভা নির্বাচন। ভোটগণনা ৭ ডিসেম্বর। দ্বিতীয় প্রার্থিতালিয়া ১১৭ জনের নাম রয়েছে। এখনও পর্যন্ত ২৫০টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেছে আম আদমি পার্টি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট

ভিডিও

Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget