এক্সপ্লোর

Agnipath Update : কেন এত অশান্তি ? 'অগ্নিপথ' নিয়ে SIT গঠনের আর্জি; সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা

PIL In Supreme Court : শীর্ষ আদালতে জনস্বার্থ মামলায় এই আবেদন জানিয়েছেন আইনজীবী বিশাল তিওয়ারি। 

নয়া দিল্লি : এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) অগ্নিপথ-আন্দোলন। অগ্নিপথ (Agnipath) প্রকল্পের ভালোমন্দ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গড়ার আর্জি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় বসিয়ে কমিটি গড়ার আবেদন জানানো হয়েছে। এই বিক্ষোভের জেরে দেশজুড়ে যে হিংসা ছড়িয়ে পড়েছে এবং রেল-সহ বিভিন্ন সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে তা নিয়ে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হোক। শীর্ষ আদালতে জনস্বার্থ মামলায় এই আবেদন জানিয়েছেন আইনজীবী বিশাল তিওয়ারি। 

কী বলছেন আবেদনকারী ?

আবেদনকারী বলেছেন যে, "বিক্ষুব্ধ প্রার্থীরা" নয়াদিল্লি - ভাগলপুর বিক্রমশিলা এক্সপ্রেস এবং নয়া দিল্লি-দ্বারভাঙ্গা বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে কমপক্ষে ২০টি বগিতে আগুন ধরিয়ে দিয়েছে। বিহারে জাতীয় সড়কে অবরোধ করা হয়েছে। বিক্ষোভ এতটাই জোরাল হয় যে, পূর্ব মধ্য রেল কর্তৃপক্ষকে ১৬৪টি ট্রেন বাতিল করতে হয়। পাটনা জংশন সহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের ঘোরাঘুরি করতে হয়েছে। বাস টার্মিনালেও অনেকে জমায়েত করেন। বিভিন্ন সংবাদপত্রের খবর তুলে ধরে তিনি বলেছেন, দেশজুড়ে ৩০০টি বেশি ট্রেনের সমস্যা হয়েছে, ২০০-র বেশি প্রাইম ট্রেন বাতিল করা হয়েছে। 

আরও পড়ুন ; অগ্নিপথ-বিক্ষোভের জের, অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, দিল্লি-সহ দেশের ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। উত্তরপ্রদেশের জৌনপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন লাগানো হয় পুলিশের গাড়িতেও। শিকরারা থানা এলাকার লালাবাজারে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। কুশীনগরের পডরোনা স্টেশনে রেল অবরোধ করে তারা। আটকে পড়ে গোমতীনগর-ছাপরা এক্সপ্রেস। দুর্ভোগে যাত্রীরা। বিক্ষোভ-অশান্তির জেরে উত্তরপ্রদেশের ৪ জেলায় ৬টি এফআইআর দায়ের হয়েছে। এ পর্যন্ত ২৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

অগ্নিপথ-বিক্ষোভে সেকেন্দ্রাবাদ স্টেশনে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও একজন। ঘটনায় গ্রেফতার এক। হায়দরাবাদ পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেকেন্দ্রাবাদ স্টেশনে বিক্ষোভ সংগঠিত করা হয়। ধৃত ব্যক্তি মূল ষড়যন্ত্রী বলে পুলিশের দাবি। গতকালের ঘটনায় নিহতের পরিবারের একজনকে সরকারি চাকরি ও পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভের জের। অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে উদ্ধৃত করে ট্যুইটে জানানো হয়েছে, ৪ বছরের মেয়াদ শেষে সেনাবাহিনীতে চাকরি না থাকলেও  অগ্নিবীর হিসেবে আজীবন পরিচয় দিতে পারবেন প্রশিক্ষিতরা। সমস্ত সরকারি চাকরিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। চাকরি ছাড়া অন্য কোনও জীবিকা বেছে নিলে অগ্নিবীররা তুলনামূলক কম সুদে ঋণ পাবেন। অগ্নিবীরদের প্রশিক্ষণের মেয়াদ ৬ মাসের হলেও, প্রশিক্ষণের মানের সঙ্গে সমঝোতা করা হবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget