এক্সপ্লোর

Agnipath Protest: অগ্নিপথ-বিক্ষোভের জের, অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের

Agnipath Recruitment Scheme: সমস্ত সরকারি চাকরিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। চাকরি ছাড়া অন্য কোনও জীবিকা বেছে নিলে অগ্নিবীররা তুলনামূলক কম সুদে ঋণ পাবেন।

নয়া দিল্লি: দেশজুড়ে অগ্নিপথ (Agnipath)-বিক্ষোভের জের। অগ্নিবীরদের (Agnibir) জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের। প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিংকে (Rajnath Singh) উদ্ধৃত করে ট্যুইটে (Tweet) জানানো হয়েছে, ৪ বছরের মেয়াদ শেষে সেনাবাহিনীতে (Army) চাকরি (Job) না থাকলেও অগ্নিবীর হিসেবে আজীবন পরিচয় দিতে পারবেন প্রশিক্ষিতরা।

শুধু তাই নয়, সমস্ত সরকারি চাকরিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। চাকরি ছাড়া অন্য কোনও জীবিকা বেছে নিলে অগ্নিবীররা তুলনামূলক কম সুদে ঋণ পাবেন। অগ্নিবীরদের প্রশিক্ষণের মেয়াদ ৬ মাসের হলেও, প্রশিক্ষণের মানের সঙ্গে সমঝোতা করা হবে না। 

অগ্নিপথ-বিতর্কের মধ্যেই এবার অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ট্যুইটে লেখা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের  জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের নিয়োগের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমায় ৩ বছর ছাড় দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়াও, অগ্নিবীরদের প্রথম ব্যাচের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমা ৫ বছরের জন্য শিথিল করা হয়েছে।                                  

আরও পড়ুন, ‘অগ্নিপথে’ আজও আগুন, 'অশান্ত' বিহারে বন্ধ ইন্টারনেট, ১৪৪ জারি অযোধ্যায়

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিহার, হরিয়ানা, তেলঙ্গানা-সহ একাধিক রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। বিরোধিতার আবহেও এই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিও উঠেছে। 

এদিকে, অগ্নিপথ-বিক্ষোভে (Agnipath Agitation) সেকেন্দ্রাবাদ স্টেশনে (Secunderabad Station) পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও একজন। এই ঘটনার তদন্ত শুরু করেছে হায়দরাবাদ সিটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বিক্ষোভের নেপথ্যে কোনও উদ্দেশ্য, ষড়যন্ত্র এবং পূর্ব পরিকল্পনা কাজ করেছে কিনা, তা খতিয়ে দেখা হবে। এদিকে এই ঘটনায় স্তম্ভিত তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন তিনি। এর পাশাপাশি তাঁর পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে CMO-র তরফ থেকে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget