এক্সপ্লোর

Gujarat Bridge Collapsed: ''আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে'', মোরবিতে ব্রিজ ভেঙে পড়ায় শোকাহত অমিত শাহ

Gujarat Bridge Collapsed Update:মাচ্ছু নদীতে প্রায় ১৫০ জনকে নিয়ে ভেঙে পড়ে এই ব্রিজটি। রাজকোটের সাংসদের তরফে দাবি করা হয়েছে প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছে ২৫ জন শিশু

মোরবি: গুজরাতে প্রধানমন্ত্রীর সফর চলাকালিন মোরবিতে ভেঙে পড়েছে ব্রিজ। আহত হয়েছেন প্রচুর মানুষ। ভোটের মুখে গুজরাতে ভয়ঙ্কর সেতু বিপর্যয়। ঘটনার শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর তরফে বলা হয়েছে,  "আমি গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি এবং রাজ্যের অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। স্থানীয় প্রশাসন ত্রাণ কাজে ইতিমধ্যেই হাত লাগিয়েছে। এনডিআরএফও শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের অবিলম্বে চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।"

মাচ্ছু নদীতে প্রায় ১৫০ জনকে নিয়ে ভেঙে পড়ে এই ব্রিজটি। রাজকোটের সাংসদের তরফে দাবি করা হয়েছে প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছে ২৫ জন শিশু। যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ব্রিজ ভেঙে পড়ার মুহূর্তে কেবল ধরে বাঁচার শেষ চেষ্টা করছে মানুষ। প্রসঙ্গত, ১৮৭৯ সালে ব্রিজটি তৈরি হয়েছিল। মেরামতির জন্য সাত মাস বন্ধ ছিল ব্রিজটি। কংগ্রেসের অভিযোগ নির্বাচনের জন্য তড়িঘড়ি চালু করা হয়েছিল ব্রিজটি। অন্যদিকে, দুর্নীতির কারণেই ভেঙে পড়েছে ব্রিজ, অভিযোগ বিরোধীদের। এদিকে এই ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি আপের।     

এদিকে, প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন মোদি। দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য সব রকম ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি পরিস্থিতির ওপর নজর রেখেছেন। এবং ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।         

ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মোদির গুজরাত সফরের মধ্যেই ভেঙে পড়ল ব্রিজ। এখনও পর্যন্ত জানা গিয়েছে, এই ঘটনার জেরে ৪০ থেকে ৫০ জনের তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার সময় ওই ব্রিজের ওপর ৪০০ জনের থাকার সম্ভাবনা। এই ঘটনার পর গুজরাতের মুখ্যমন্ত্রীকেও ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), এমনটাই সূত্রের খবর। প্রধানমন্ত্রী মোদি উদ্ধার কার্যের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে একযোগে কাজ করার অনুরোধ করেছেন। অন্যদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী আহতদের অবিলম্বে চিকিত্সার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।                                                   

                     

 

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Cockroach Janta Party: ‘তেরঙ্গা ওড়ানো অপরাধ নয়’, মতবিরোধের তত্ত্ব উড়িয়ে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গাঁধী
‘তেরঙ্গা ওড়ানো অপরাধ নয়’, মতবিরোধের তত্ত্ব উড়িয়ে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গাঁধী
Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
Dowry Demand: 'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget