এক্সপ্লোর

Arvind Kejriwal: 'আবগারি দুর্নীতি' মামলা থেকে মুক্তি পেলেন কেজরিওয়াল, আদালত থেকে বেরিয়ে ভেঙে পড়লেন কান্নায়

Excise Corruption, Delhi: দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০২৪ সালের ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। অবশেষে মুক্তি পেলেন তিনি।

'আবগারি দুর্নীতি'র মামলা থেকে এবার বেকসুর খালাস হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে মুক্তি পেলেন কেজরিওয়াল। এই মামলায় প্রায় ২ বছর পর জামিন পেলেন তিনি।  দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০২৪ সালের ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেজরিওয়ালের পাশাপাশি এই মামলা থেকে মুক্তি পেলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াও। ইডির মামলা থেকে তাঁকে গত ১৩ সেপ্টেম্বর মুক্তি দেয় দেশের সর্বোচ্চ আদালত।

আজ সিবিআইয়ের মামলা থেকে তাঁকে বেকসুর খালাস ঘোষণার পর আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, কেজরিওয়াল দুর্নীতি করেনি। "আমাদের উপর মিথ্যা মামলা করা হয়েছিল। আজ প্রমাণ হয়ে গিয়েছে কেজরিওয়াল সৎ, মণীশ শিসোদিয়া সৎ।"

এ দিন দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলে, "আমি সব সময় বলতাম সত্যের জয় সর্বত্র। ভারতের বিচার ব্যবস্থায় আমার সম্পূর্ণ আস্থা রয়েছে।"

সংবাদমাধ্যমের সামনে নাম করে তিনি আবগারি দুর্নীতিকে স্বাধীন ভারতের সবচেয়ে বড় ষড়যন্ত্র বলে অভিহিত করেন। এর পিছনে কারা রয়েছে সেই কোথাও বলেন তিনি। "আম আদমি পার্টিকে শেষ করার জন্য পার্টির প্রথম সারির ৫ নেতাকে জেলে ঢোকানো হয়। এমনকি কুর্সিতে থাকা মুখ্যমন্ত্রীকে বাড়ি থেকে টেনে বের করে জেলে ঢোকানো হয়। শুধু একনেই শেষ নয়। ৬ মাস জেলে রেখে দেওয়া হয় তাঁকে। ভারতের ইতিহাসে এমন আগে কখনও দেখা যায়নি।"

 

 

কেজরিওয়াল মণীশ শিসোদিয়াকে নিয়েও বলেন। তিনি বলেন,"আমাদের তৎকালীন সরকারের উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকেও প্রায় ২ বছর জেলে রেখে দেওয়া হয়। ২৪ ঘণ্টা খবরে চলত কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত বলে...", বলতে বলতেই কেন্দ্র ফেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে সান্তনা দিতে গিয়ে কেঁদে ফেলেন মণীশ শিসোদিয়াও। তারপর তাঁকে বলতে শোনা যায়, "কেজরিওয়াল দুর্নীতি করেনি।"

"আমাদের উপর মিথ্যা মামলা করা হয়েছিল। আজ আদালতে প্রমাণ হয়ে গিয়েছে কেজরিওয়াল সৎ, মণীশ শিসোদিয়া সৎ। আম আদমি পার্টি সৎ", বলতে শোনা যায় অরবিন্দ কেজরিওয়ালকে। উল্লেখ্য, ২০২৪ সালে কেজরিওয়ালের গ্রেফতারির পর পরই দিল্লিতে নির্বাচন হয়। আর সেই নির্বাচনে হেরে যে আম আদমি পার্টি। জিতে সেই বছর দিল্লিতে সরকার তৈরি করে বিজেপি।

সেরা শিরোনাম

Bus Accident: ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, অন্তত ৮ জনের মৃত্যু, অধিকাংশ যাত্রী ছিলেন ঘুমন্ত অবস্থায়
ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, অন্তত ৮ জনের মৃত্যু, অধিকাংশ যাত্রী ছিলেন ঘুমন্ত অবস্থায়
News Live: “অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন”, ‘স্ক্রুটিনি’-র পর কত নাম বাদ পড়ল ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
“অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন”, ‘স্ক্রুটিনি’-র পর কত নাম বাদ পড়ল ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
Maharashtra News : স্কুলবাসের ওপর উপড়ে পড়ল আস্ত বটগাছ ! মৃত স্কুলছাত্র, আহত আরও ৪
স্কুলবাসের ওপর উপড়ে পড়ল আস্ত বটগাছ ! মৃত স্কুলছাত্র, আহত আরও ৪
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget