এক্সপ্লোর

Tejashwi Yadav: পা ছুঁতে দেওয়া যাবে না কাউকে, দামি উপহার বা ফুল নয়, হোক বই বিনিময়, বাবুয়ানি হঠাতে চান তেজস্বী

Bihar Government: সরকারি কাজে নীতি-নিষ্ঠা এবং স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়েছেন তেজস্বী।

পটনা: বিহারে ফের সরকারে রাষ্ট্রীয় জনতা দল (RJD)। নীতীশ কুমারের (Nitish Kumar) পাশে ফের ডেপুটি মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব (Tejashwi Yadav)। আর ক্ষমতা হাতে পেয়েই নিজের দলের মন্ত্রীদের জন্য কিছু শর্ত বেঁধে দিলেন তিনি। সমর্থক, শুভাকাঙ্খী থেকে সমাজকর্মী, বয়সে ছোট হলেও, কাউকে পা ছুঁতে দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি নতুন করে কোনও মন্ত্রী সরকরি কাজে ব্যবহারের জন্য গাড়ি কিনতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন তেজস্বী (Bihar Government)।

দলের মন্ত্রীদের জন্য কড়া নির্দেশ তেজস্বী যাদবের

সরকারি কাজে নীতি-নিষ্ঠা এবং স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়েছেন তেজস্বী। তাই নিজের দলের মন্ত্রীদের জন্য একাধিক নিয়ম বেঁধে দিয়েছেন, যেমন—

  • রাষ্ট্রীয় জনতা দলের কোনও মন্ত্রী নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত বিভাগের জন্য নতুন গাড়ি কিনবেন না।
  • সমাজকর্মী, সমর্থক, শুভাকাঙ্খী, বয়স যাই হক না কেন, কাউকে পা ছুঁতে দিতে যাওয়া যাবে না। তার বদলে শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে সেলাম, হাতজোড় করে নমস্কার এবং আদাবের উপর জোর দিতে হবে।
  • সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করতে হবে। কথাবার্তা হোক ইতিবাচক। জাত-ধর্ম নির্বিশেষে দরিদ্র এবং দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে যেতে হবে।
  • উপহার বা ফুলের তোড়ার বদলে বই দেওয়া-নেওয়ায় জোর দিতে হবে। সকলকে তাতে উৎসাহিত করতে হবে।
  • কাজের ক্ষেত্রে সততা, স্বচ্ছতা বজায় রাখতে হবে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে দ্রুত নীতি রূপায়ণ এবং কাজ শেষ করতে হবে সকলকে।
  • সব মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এবং বিহার সরকার ও তাদের সব দফতর কী কী উন্নয়নমূলক কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

আরও পড়ুন: Uttar Pradesh Earthquake: মাঝরাতে ভূমিকম্প লখনউয়ে, রিখটার স্কেলে তীব্রতা ৫.২, পর পর বিপর্যয় ঘিরে উদ্বেগ

বিহারে অ-বিজেপি সরকারের আমলে ‘জঙ্গল রাজ’ ছাড়া কিছুই চলেনি বলে বরা র অভিযোগ গেরুয়া শিবিরের। সেই ভাবমূর্তি এবং মন্ত্রীদের বাবুয়ানি হঠাতেই তেজস্বী আমূল পরিবর্তন আনার পথে হাঁটছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

সামনেই আস্থাভোট, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নীতীশ-তেজস্বীকে

অতি সম্প্রতিই বিজেপি-র সঙ্গ ত্যাগ করে ফের তেজস্বীর হাত ধরে বিহারে জোট সরকার গড়েছেন নীতীশ। কংগ্রেস-সহ আরও সাতটি দল তাঁদের এই জোট সরকারে শামিল হয়েছে। সব মিলিয়ে তাঁদের দখলে রয়েছে বিহার বিধানসভার ১৬৪টি আসন। আগামী ২৪ অগাস্ট বিহার বিধানসভায় জোট সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget