এক্সপ্লোর

CBI in Case: 'মৃত' সাক্ষী 'জীবিত' এলেন আদালতে, শোকজের মুখে সিবিআই

Bihar News: বিহারের সিওয়ানে সাংবাদিক রাজদেব রঞ্জন হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড়। গোটা ঘটনায় বিহারের মুজফ্ফরপুর দায়রা আদালতের শোকজের মুখে পড়েছে সিবিআই।

নয়াদিল্লি: সিবিআইয়ের নথি বলছে সাক্ষীর মৃত্যু হয়েছে। কিন্তু সেই সাক্ষীই কিনা সটান হাজির হলেন আদালতে (Court)। সঙ্গে নিয়ে এলেন ভোটার আর প্যানকার্ড। বিচারককে বললেন, ষড়যন্ত্র করে তাঁকে মৃত বলে ঘোষণা করেছে সিবিআই। আদালতের ভরা এজলাসে দাঁড়িয়ে সিবিআই তালিকায় ‘মৃত’ বাদামি দেবী প্রমাণ করলেন যে তিনি মরেননি।  বিহারের সিওয়ানে সাংবাদিক রাজদেব রঞ্জন হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড়।  গোটা ঘটনায় বিহারের (Bihar) মুজফ্ফরপুর দায়রা আদালতের শোকজের মুখে পড়েছে সিবিআই। 
   
কোন মামলার ঘটনা?
২০১৭ সালে বিহারের সিওয়ানে সাংবাদিক রাজদেব রঞ্জন খুন হন। ওই বছরের মে মাসে উত্তর বিহারের সিওয়ানে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান ওই সাংবাদিক। ‘হিন্দুস্তান’ নামে একটি হিন্দি দৈনিকের সিওয়ানের ব্যুরো চিফ ছিলেন তিনি। ষড়যন্ত্র এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুই আরজেডি নেতা মহম্মদ সাহাবুদ্দিন এবং তেজপ্রতাপ যাদবের বিরুদ্ধে FIR দায়ের হয়। ওই বছরই সেপ্টেম্বর মাসে খুনের মামলা রুজু করে সিবিআই। সেই মামলায় অন্যতম সাক্ষী বাদামি দেবী। সেই মামলাতেই নয়া মোড়। বাদামি দেবীকে মৃত বলে নথিতে দেখিয়েছে সিবিআই। এদিন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে  বাদামি দেবী বলেন, 'সিবিআই, বীরেন্দর পাণ্ডে আমায় মৃত বলে ঘোষণা করেছে। সব সময় আমাকে মারার ধমকি দিচ্ছে। আমাকে নানা ভাবে চাপ দেওয়া হচ্ছে।' সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে খবর, এদিন মুজফ্ফরপুর দায়রা আদালতের বিচারক পুনীতকুমার গর্গের এজলাসে দাঁড়িয়ে বাদামি দেবী বলেন, 'আমি বেঁচে আছি। সিবিআই আমাকে মৃত ঘোষণা করেছে। পুরোটাই পরিকল্পিত ষড়যন্ত্র।' বলার পরেই নিজের ভোটার ও প্যানকার্ড হাতে তুলে ধরে বিচারককে দেখান তিনি। 

আইনজীবীর দাবি:
বাদামি দেবীর আইনজীবী শরদ সিনহা বিচারককে বলেন, 'সিবিআই গত ২৪ মে যে রিপোর্ট ফাইল করেছে তাতে আমার মক্কেলকে মৃত দেখানো হয়েছে। বাদামি দেবীর সঙ্গে কোনও যোগাযোগ না করেই তাঁকে মৃত ঘোষণা করেছে সিবিআই। এটা তদন্তে সিবিআই-এর বড় গাফিলতি। দেশের বৃহত্তম তদন্তকারী সংস্থা যদি এমন করে কী হবে তাহলে!' তিনি আরও বলেন, 'সাংবাদিক হত্যা মামলায় এক চার্জশিটে উইটনেস, সিবিআই ভেরিফিকেশন দাখিল করেছে বাদামি দেবী মারা গিয়েছেন। আশ্চর্যের ব্যাপার হল বাদামি দেবী যখন খবরের কাগজের মাধ্যমে এটা জানতে পারলেন, তিনি নিজে আদালতে হাজির হন।'

কড়া নির্দেশ আদালতের:
এরপরই সাক্ষীর মৃত্যুর ভুয়ো শংসাপত্র পেশ করার দায়ে সিবিআইকে শো-কজ নোটিস (Show Cause Notice) ধরায় আদালত।

সিবিআইয়ের নানা তদন্ত নিয়ে বারবার নানা প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গে এখন নানা বিষয়ে সিবিআই তদন্ত চলছে। যা নিয়ে নিত্যদিন শাসক-বিরোধী তরজা চলছে। বিহারের এমন ঘটনায় তরজা শুরু হয়েছে বাংলাতেও।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'সঠিক কাজ করেছে ন্যায়ালয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি জীবিতকে মৃত ঘোষণা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। কেন্দ্রের এত বড় সংস্থার ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য যথেষ্ট।' সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'এত বড় অপদার্থতা! কীসের ভিত্তিতে এই রিপোর্ট? গাফিলতি নাকি অন্য রহস্য চলছে। সিআইডি যেমন নবান্নর কথায় চলছে, সিবিআইকেও তেমনি আমরা ভরসা করতে পারি না।'

আরও পড়ুন: হাসপাতালে সব খাদির পোশাক, নয়া নির্দেশিকায় শুরু তরজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget