এক্সপ্লোর

PM Modi on Doctors Day: দেশের স্বাস্থ্য কাঠামোর উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি প্রকল্পের ঘোষণা মোদির

প্রধানমন্ত্রী জানান, শিশু চিকিৎসার ক্ষেত্রে মেডিক্যাল পরিকাঠামোর উন্নয়নে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র

নয়াদিল্লি: আজ ডক্টরস ডে। এই উপলক্ষে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে দেশের চিকিৎসক মহলের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি সেই সকল চিকিৎসক ও মেডিক্যাল কর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য় জানান, যাঁরা করোনা অতিমারীর প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে অন্যের জীবন রক্ষা করতে গিয়ে নিজেদের প্রাণের বলি দিয়েছেন। 

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী চিকিৎসকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ১৩০ কোটি ভারতবাসীর তরফে আমি সকল চিকিৎসককে ধন্যবাদ জানাচ্ছি। আজ দেশ যখন কোভিডের বিরুদ্ধে বড় লড়াই লড়ছে, তখন চিকিৎসকরা লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন। অনেক চিকিৎসক নিজেদের প্রাণও হারিয়েছেন। আমি তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 

এদিনের অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য কাঠামোর উন্নয়নে ৫০ হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারান্টির ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বলেন, যে সব জায়গায় মেডিক্যাল পরিষেবায় খামতি রয়েছে, তার উন্নতির জন্য ৫০ হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি প্রকল্পের ঘোষণা করলাম। তিনি আরও জানান, শিশু চিকিৎসার ক্ষেত্রে মেডিক্যাল পরিকাঠামোর উন্নয়নে সরকার ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। 

এর আগে এদিন সকালে, চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। ট্যুইটারে তিনি লিখেছেন, চিকিৎসা বিজ্ঞানে ভারতের উন্নতি প্রশংসনীয়। যা পৃথিবীকে আরও সুস্থতার পথে যেতে সাহায্য করেছে। কয়েকদিন আগেও এই কথাই মন কি বাতে বলেছিলাম‍। 

ডক্টরস ডে’তে বিধানচন্দ্র রায় শ্রদ্ধা জানিয়ে চিকিত্‍সকদের কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানাই। কঠিন এই সময়ে চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেভাবে অক্লান্তভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন, তাতে তাঁদের কুর্নিশ জানাই। কোভিড মোকাবিলায় তাঁদের ভূমিকা অতুলনীয়। 

বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ১ জুলাই ডক্টরস ডে হিসেবে ১৯৯১ সাল থেকে পালন করা হচ্ছে। চিকিৎসাক্ষেত্রে কিংবদন্তী চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবদানকে স্বীকৃতি দিতে এই দিনটি পালন করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget