এক্সপ্লোর

পিকের পৈত্রিক বাড়িতে বুলডোজার চালাল নীতীশ সরকার

আহিরৌলিতে ৮৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া প্রশান্ত কিশোরের বাড়ির সামনে বুলডোজার দেখে ভিড় জমে যায়। ১০ মিনিটের মধ্যে ভেঙে দেওয়া হয় বাড়ির পাঁচিল ও মূল গেট।

বক্সার: বিহারের বক্সারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ভোটকুশলী প্রশান্ত কিশোরের পৈত্রিক বাড়ির একাংশ। গতকাল সকালে আহিরৌলিতে ৮৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া প্রশান্ত কিশোরের বাড়ির সামনে বুলডোজার দেখে ভিড় জমে যায়। ১০ মিনিটের মধ্যে ভেঙে দেওয়া হয় বাড়ির পাঁচিল ও মূল গেট।

এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে প্রশান্ত কিশোরের বর্তমান রাজনৈতিক সমীকরণের কোন যোগ নেই বলে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে। তাদের দাবি, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য অধিগৃহীত জমি খালি করতেই ভেঙে দেওয়া হয়েছে বাড়ির একাংশ।

যদিও প্রশাসনের দাবি সহজে মেনে নিতে নারাজ ওয়াকিবহাল মহল। বিশেষ করে পিকে ও নীতিশের আগের রাজনৈতিক সম্পর্কের জেরেই তেমনটা ভাবছেন তারা। ভোটকুশলী হিসেবে কাজ করার পাশাপাশি রাজনীতিতে নাম লিখিয়ে প্রথমে নীতিশ শিবিরেরই সদস্য ছিলেন প্রশান্ত কিশোর।

যদিও গতবছর বিহার বিধানসভা নির্বাচনের কিছুটা আগে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গ ছাড়েন দলের আগের সহ সভাপতি প্রশান্ত কিশোর। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের দলকে জেতানোর পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন পিকে। যার পরেই জেডিইউতে হয়েছিল তাঁর রাজনৈতিক উত্থান।

কিন্তু আগের বিধানসভা ভোটের আগে চিত্রটা ছিল একেবারেই উল্টো। কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব আইন পাশের পর থেকেই জনসমক্ষে চলে আসে তাঁর সঙ্গে নীতীশের দূরত্ব। আপাতত কেন্দ্রের শাসকদল বিজেপি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে বিহারের মসনদ ধরে রেখেছেন নীতীশ। আর পিকের সঙ্গে বেড়েছে তার দূরত্ব।

আর একসময় নরেন্দ্র মোদিকেও ভোটে জেতানোর কারিগর পিকে-র উপর ফের একবার নজর রয়েছে গোটা দেশের। কারণ তিনি বঙ্গে আপাতত তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী হিসেবে কাজ করছেন। আর চলতি বছরে রাজ্যের শাসকদলের সঙ্গে বিজেপি-র লড়াই আপাতত দেশজুড়ে আলোচনার বিষয়বস্তু।

এরমাঝেই বিজেপি-র সঙ্গী তথা পিকে-র প্রাক্তন দল জেডিইউ তাঁর বাড়ির পাঁচিল ভাঙার পিছনে কী কোথায় গিয়ে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্যও! জল্পনা কিন্তু থামছে না।

জানা গিয়েছে, পৈত্রিক বাড়িতে থাকলেও দীর্ঘদিন সেখানে থাকেন না পিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget