এক্সপ্লোর

Anti-Brahmin Remarks: জামিন পেলেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রীর বাবা

জামিন পেলেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দকুমার বাঘেল।

রাইপুর : জামিন পেলেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দকুমার বাঘেল। আজ রাইপুরের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। ব্রাহ্মণদের বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

মঙ্গলবার তাঁকে যখন গ্রেফতার করা হয়, তখন জামিন চাননি নন্দকুমার বাঘেল। তাঁকে ১৫ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। কিন্তু, তাঁর আইনজীবী গজেন্দ্র সোনকার জামিনের আবেদন জানান। জরুরি শুনানি দাবি করেন তিনি। শুনানির পর নন্দকুমার বাঘেলের জামিন মঞ্জুর করেন বিচারক জনক কুমার হিডকো। তিন দিন জেলে কাটানোর পর, আজ সন্ধেয় বেরিয়ে আসেন তিনি।

ভোটারদের সচেতন করা একটি গোষ্ঠী ও ওবিসি অধিকার সম্পর্কিত লড়াইয়ের অন্যতম নেতা নন্দকুমার বাঘেল সম্প্রতি উত্তরপ্রদেশ গিয়েছিলেন। সেখানে তিনি ব্রাহ্মণদের "বয়কট" করার ডাক দেন। ব্রাহ্মণদের "বিদেশি" বলেন, এমনকী তাঁদের যাতে গ্রামে ঢুকতে না দেওয়া হয় তার জন্য গ্রামবাসীকে আহ্বানও জানান। তিনি বলেন, গঙ্গা নদী থেকে ভল্গায় পাঠিয়ে দেওয়া হবে ব্রাহ্মণদের। ওরা বিদেশি। ওরা আমাদের অস্পৃশ্য ভাবেন। আমাদের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছেন। তাই গ্রামবাসীর কাছে আমার আবেদন, আপনারা ব্রাহ্মণদের গ্রামে ঢুকতে দেবেন না। উল্লেখ্য, উচ্চ জাত-বিরোধী মতামত সম্পর্কিত তাঁর লেখা বই ২০০০ সালে নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। কংগ্রেস সরকার তা নিষিদ্ধ বলে ঘোষণা করে।

আরও পড়ুন ; ব্রাহ্মণদের বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য, বাবাকে গ্রেফতার করালেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী

নন্দকুমার বাঘেলের সাম্প্রতিক মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে রাইপুরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সর্ব ব্রাহ্মণ সমাজের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়। এই ঘটনার পর নন্দকুমার বাঘেলকে গ্রেফতার করার জন্য ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রীর ওপর চাপ বাড়াতে থাকে বিজেপি। এর পরই মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়ে দেন, উনি কোনও বিশেষ সুবিধা পাবেন না। আমার সরকারের কাছে কেউই আইনের ঊধর্বে নন। যদি তিনি মুখ্যমন্ত্রীর ৮৬ বছরের বাবাও হন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget