এক্সপ্লোর

Lt Col Harjinder Singh : লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ-র শেষকৃত্য মেয়ের, শেষশ্রদ্ধা ৩ বাহিনীর প্রধানের

Lt Col Harjinder Singh cremated in Delhi : মরদেহে শেষ শ্রদ্ধা জানান লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী তথা মেজর(অবসরপ্রাপ্ত) অগ্নেশ পি মানিজিস ও কন্যা। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ

নয়া দিল্লি : চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ-র শেষকৃত্য সম্পন্ন হল পূর্ণ মর্যাদায়। আজ দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়্যারে তাঁর শেষকৃত্য করেন মেয়ে প্রীত কৌর। 

এর আগে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানান লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী তথা মেজর(অবসরপ্রাপ্ত) অগ্নেশ পি মানিজিস ও মেয়ে। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ । তিনি লেফটেন্যান্ট কর্নেলের পরিবারকে সমবেদনা জানান। ভারতীয় সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে, ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী, ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা লেফটেন্যান্ট কর্নেল হারজিন্দর সিংকে শ্রদ্ধা জানান।

৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ ছাড়াও প্রাণ হারান তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল রাই।

হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। তাঁরও মৃত্যু হয়েছে। গুরুতর জখম গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তিনি গুরুতর জখম অবস্থায় সেনা হাসপাতালে ভর্তি। তাঁকে প্রথমে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে।

এদিকে কপ্টার দুর্ঘটনার চারদিন পর রাজ্যে এসে পৌঁছায় প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সতপাল রাইয়ের কফিনবন্দি দেহ। পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য। গতকাল দার্জিলিঙের তাকদার বাসিন্দা মৃত সেনাকর্মীর পরিবার দাবি করে, দেহ শনাক্তকরণে সমস্যা হচ্ছে বলে জানানো হয়েছে। দেহ না ফেরায় শেষকৃত্যের দিন স্থির ও পারিবারিক প্রথা পালন করা যাচ্ছিল না। তাই কেন্দ্র ও রাজ্যের কাছে দ্রুত দেহ ফেরানোর আবেদন জানায় মৃত সেনাকর্মীর পরিবার। অবশেষে আজ দেহ এসে পৌঁছায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget