এক্সপ্লোর

Ghulam Nabi Azad : "কংগ্রেস ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, রাইফেল দিয়েই ওদের ধ্বংস করে দিয়েছি", ফের বিস্ফোরক আজাদ

Ghulam Nabi Azad on Congress : কংগ্রেস নেতারা যখন তাঁকে লক্ষ্য করে 'ক্ষেপণাস্ত্র' নিক্ষেপ করছিলেন, জবাবে তিনি 'রাইফেল' ব্যবহার করেছেন শুধু বলে মন্তব্য করেন বর্ষীয়ান এই রাজনীতিক।

ভদেরওয়া :  রাহুল গাঁধীকে (Rahul Gandhi) তুলোধনা করে কংগ্রেস ছেড়েছেন সম্প্রতি। পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করার সময়ও যে সুর শোনা গিয়েছিল, সেই একই মেজাজে পুরনো দলকে আক্রমণ করলেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। কংগ্রেস নেতারা যখন তাঁকে লক্ষ্য করে 'ক্ষেপণাস্ত্র' নিক্ষেপ করছিলেন, জবাবে তিনি 'রাইফেল' ব্যবহার করেছেন শুধু বলে মন্তব্য করেন বর্ষীয়ান এই রাজনীতিক।

বৃহস্পততিবার জম্মু ও কাশ্মীরের ভদেরওয়ায় একটি জনসভা করেন গুলাম নবি আজাদ । সেখানে তিনি বলেন, "ওরা (কংগ্রেস) আমার বিরুদ্ধে মিজাইল নিক্ষেপ করেছিল, তার পরিবর্তে আমি শুধু ৩০৩ রাইফেল দিয়ে জবাব দিয়েছি। তাতেই ওরা শেষ। আমি যদি ব্যালেস্টিক মিজাইল নিক্ষেপ করতাম তাহলে কী হত ?"

যদিও তিনি প্রয়াত রাজীব ও ইন্ধিরা গাঁধী নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, "৫২ বছর ধরে ওই দলের সদস্য ছিলাম। রাজীব গাঁধীকে আমার ভাই মনে করি এবং ইন্ধিরা গাঁধী আমার মা। ওঁদের বিরুদ্ধে কোনও কথা বলার আকাঙ্খা আমার নেই।"

আরও পড়ুন ; চিঠিতে নিশানা রাহুল গাঁধীকে, সঙ্গে একরাশ অভিযোগ গুলামের

কংগ্রেস ছাড়ার পর জম্মুতে নিজের প্রথম সভায় আজাদ নিজের রাজনৈতিক দল শুরু করার ঘোষণা করেছেন। তিনি বলেছেন, "আমার দলের কোনও নাম এখনও ঠিক করিনি। জম্মু ও কাশ্মীরের মানুষ সেই নাম ও পতাকা ঠিক করবেন। আমার দলের হিন্দুস্তানি নাম থাকবে যাতে প্রত্যেকেই তা বোঝে।"

দল ছাড়ার কথা ঘোষণা করে কংগ্রেসের সভানেত্রী সনিয়া গাঁধীকে সম্প্রতি চিঠি পাঠান আজাদ। সেখানে প্রতি ছত্রে একাধিক সমালোচনা করেন তিনি। বর্ষীয়ান এই নেতার নিশানায় ছিলেন মূলত রাহুল গাঁধী (Rahul Gandhi)।

গুলামের নিশানায় রাহুল:
সনিয়া গাঁধীকে (Sonia Gandhi) তিনি যে চিঠি দিয়েছেন, তাতে তিনি অভিযোগ করেছেন, 'রাহুল গাঁধী রাজনীতিতে আসার পর থেকে, বিশেষ করে ২০১৩ সালের জানুয়ারি মাসের পরে আপনি যখন রাহুলকে কংগ্রেসের সহা সভাপতির পদে বসিয়েছেন তার পর থেকেই কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যবস্থা ধ্বংস করেছেন উনি। সব বরিষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের বসিয়ে দেওয়া হয়েছে।' ইস্তফাপত্রে গুলাম নবি আজাদ অভিযোগ করেন, দলে প্রবীণদের মর্যাদা দেওয়া হচ্ছিল না। নবীনদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল। রাহুল গান্দীর নেতৃত্ব যে তিনি মেনে নিতে পারছিলেন না, তা চিঠিতে স্পষ্ট করে দেন গুলাম নবি আজাদ।

তাঁর অভিযোগ ছিল, রাহুল প্রবীণ নেতাদের অসম্মান করতেন। কংগ্রসের জি ২৩ গোষ্ঠীর নেতারা দলে সংস্কার চেয়ে চিঠি দেওয়ার পর কপিল সিব্বলের বাড়িতে হামলা হয়েছিল, তাঁকেও অসম্মান করা হয়েছিল বলে অভিযোগ করেছেন রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা। সেইসঙ্গে তাঁর অভিযোগ, এখন রাহুলের নিরাপত্তারক্ষীরা দল চালান। ইউপিএ আমলের মতো রিমোট কন্ট্রোলে কংগ্রেস চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget