এক্সপ্লোর

Congress: জি-২৩ নেতাদের ক্ষোভ প্রশমনে উদ্যোগ কংগ্রেসের, হুডার মাধ্যমে পাঠানো হল প্রস্তাব

সূত্রের খবর, হুডা ছাড়াও অন্য এক শীর্ষ নেতাও মধ্য়স্থতাকারীর ভূমিকা পালন করছেন। সূত্রের খবর, রাহুল গাঁধী ও কংগ্রেস নেতৃত্বর পক্ষ থেকে ভূপিন্দরের মাধ্যমে সমঝোতার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

 

নয়াদিল্লি: পাঁচ রাজ্যে বিপর্যয়ের পর কংগ্রেসের অন্দরে বিবাদ আরও চরমে উঠেছে। জি-২৩ গোষ্ঠী বলে পরিচিত বিক্ষুব্ধ নেতারা তাঁদের বক্তব্যের ঝাঁঝ আরও বাড়িয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ নেতাদের ক্ষোভ প্রশমনে এগিয়ে আসতে হয়েছে কংগ্রেসের নেতৃত্বকে। সূত্রের খবর, বৃহস্পতিবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন জি-২৩ গোষ্ঠীভূক্ত নেতা ভূপিন্দর সিংহ হুডা। উল্লেখ্য,  গাঁধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ভূপিন্দর সিংহ হুডার ছেলে সাংসদ দীপেন্দ্র হুডা। ভূপিন্দর যাতে রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন, সে বিষয়ে তাঁকে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর ছেলে  দীপেন্দ্র সিংহ হুডাকে। এরপর ভূপিন্দর রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন। 

সূত্রের খবর, হুডা ছাড়াও অন্য এক শীর্ষ নেতাও মধ্য়স্থতাকারীর ভূমিকা পালন করছেন। সূত্রের খবর, রাহুল গাঁধী ও কংগ্রেস নেতৃত্বর পক্ষ থেকে ভূপিন্দরের মাধ্যমে সমঝোতার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে যে, জি ২৩ ভূক্ত নেতাদের দলের নির্বাচন কমিটি ও সাংগঠনিক পরিবর্তন সংক্রান্ত কমিটিগুলিতে জায়গা করে দেওয়া হবে। এর পাশাপাশি বলা হয়েছে, বিক্ষুব্ধ নেতারা যাতে গাঁধী পরিবারের বিরুদ্ধে বিবৃতি দেওয়া থেকে বিরত থাকেন। 

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে গুলাম নবি আজাদের বাড়িতে কপিল সিব্বল ও ভূপিন্দর সিংহর মধ্যে ওই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনগুলিতে রাহুল গাঁধী ও কংগ্রেস নেতৃত্বের এই প্রস্তাব নিয়ে জি-২৩ ভূক্ত নেতাদের আরও বৈঠক হতে পারে। 

সূত্রের আরও খবর, এই প্রস্তাবগুলি নিয়ে সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীও জি ২৩ ভূক্ত নেতাদের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করতে পারেন। যদিও সনিয়া গাঁধীর সঙ্গে গুলাম নবি আজাদের বৈঠকের সময় নিয়ে এখনও কিছু ঠিক হয়নি।

উল্লেখ্য, বিক্ষুব্ধ নেতারা কংগ্রেসের নেতৃত্বের ইস্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব। পাঁচ রাজ্যের ভোটে দলের বিপর্যয়ের পর তাঁর সুর আরও চড়িয়েছেন। গতকালই তাঁরা সবাইকে সামিল করা ও যৌথ নেতৃত্বের কথা বলেছিলেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
Crime News : রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget