এক্সপ্লোর

Congress President Poll: "কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাবেন'' মল্লিকার্জুন খাড়গেকে ভোট দেওয়ার আবেদন অভিজিৎ মুখোপাধ্যায়ের

Abhijit Mukherjee On Congress President Poll: মল্লিকার্জুন খাড়গেকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ট্যুইট করলেন তৃণমূলে যোগ দেওয়া প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

কলকাতা: দেশের সবচেয়ে পুরনো পার্টির সভাপতি নির্বাচনের দিনেই খাড়গের পক্ষ নিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপ্যাধায় (Abhijit Mukherjee)। তৃণমূলে (TMC) যোগ দিয়েও কেন কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে ট্যুইট প্রণব পুত্র? তা নিয়ে শুরু হয়ে রাজনৈতিক তরজা। কার হাতে যাবে কংগ্রেসের রাশ? জানা যাবে বুধবার।

সনিয়া গাঁধী পরে কংগ্রেসের হাল ধরবেন কে? শশী তারুর নাকি মল্লিকার্জুন খাড়গে? দু’দশক পর দ্য গ্র্যান্ড ওল্ড পার্টির সভাপতি নির্বাচন ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। দিল্লিতে এআইসিসি-র সদর দফতরে ভোট দেন সনিয়া গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী, জয়রাম রমেশ, পি চিদম্বরম, অশোক গহলৌত-সহ কংগ্রেসের নেতারা। কর্নাটকের বল্লারিতে ভারত জোড়ো ক্যাম্পের বুথে ভোট দিলেন রাহুল গাঁধী-সহ ৪০ জন। ২২ বছর পর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন হচ্ছে। তা নিয়ে কলকাতার বিধানভবনেও ছিল উৎসবের মেজাজ। সেখানে ভোট দেন অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ প্রদেশ কংগ্রেস অন্যান্য নেতারা। এই প্রেক্ষাপটে মল্লিকার্জুন খাড়গেকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ট্যুইট করলেন তৃণমূলে যোগ দেওয়া প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ট্যুইটে তৃণমূল নেতা অভিজিৎ মুখোপাধ্যায় লেখেন, আজ কংগ্রেসের সভাপতি নির্বাচনে খাড়গেজিকে ভোট দেওয়ার জন্য প্রতিটি কংগ্রেস ভোটারের কাছে আবেদন জানাচ্ছি। আমি নিশ্চিত, সভাপতি হয়ে উনি কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে দলকে এগিয়ে নিয়ে যাবেন। সূত্রের, এনিয়ে অভিজিৎ মুখোপাধ্যায়কে ফোন করে ট্যুইট করার কারণ জানতে চান কুণাল ঘোষ। 

 

গতবছর জুলাইয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রণব-পুত্র। কিন্তু, তৃণমূলে থাকা সত্ত্বেও কেন কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে ট্যুইট করলেন? তার ব্যাখা দিয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায়। তৃণমূল নেতা অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “মল্লিকারজুন খাড়গে দেশের প্রাচীনতম দলের নেতা। যে দল আমার ঠাকুরদা, আমার পিতা, এমনকি মমতা দিদি করতেন। সেই দলের নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল আসল কংগ্রেস। কংগ্রেস লিডার হিসেবেই এখনও অনেকে মমতা দেখে মনে করেন।’’

সেরা শিরোনাম

Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget