এক্সপ্লোর

India Corona Update : উদ্বেগ বাড়িয়ে  দেশে  করোনায় দৈনিক সংক্রমণ ফের ৩৭ হাজার ছাড়াল

উদ্বেগ বাড়াচ্ছে, থার্ড ওয়েভের আশঙ্কা। কিন্তু, কোথায় সচেতনতা? রাস্তা-ঘাট, দোকান বাজার, অনেকেরই মুখে নেই মাস্ক। শিকেয় উঠেছে করোনা বিধি।

নয়াদিল্লি : উদ্বেগ বাড়িয়ে  দেশে  করোনায় দৈনিক সংক্রমণ ফের ৩৭ হাজার ছাড়াল। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। দৈনিক মৃতের সংখ্যা বেড়ে ৬৪৮। বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত আগের ২৪ ঘণ্টায়  ২৫ হাজার ৪৬৭ জন ভারতে করোনায় আক্রান্ত হয়ে ছিলেন।  একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৫৪।  বুধবার দৈনিক আক্রান্ত ও মৃত্যু উভয়ই একলাফে অনেকটা বাড়ল। তবে এরই মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্ট।  ওই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আগামী মাসেই ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।  সংক্রমণ এতটাই দ্রুত ছড়াবে যে ওই সময় মাসে ৫ লক্ষ জন করোনায় আক্রান্ত হতে পারেন বলে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।   

শুধু তাই নয়, জুরিখের এক ইমিওনোলজিস্টের আশঙ্কা, আগামী বছর ডেল্টার থেকেও ভয়ঙ্কর রূপে নাকি দেখা দেবে করোনা ভাইরাসের আরও একটি ভ্যারিয়েন্ট - কোভিড ২২। 

২০২১ এর শেষে অনেকেই ভাইরাস মুক্তির স্বপ্ন দেখছিলেন। যেভাবে গতি পেয়েছে ভ্যাকসিনেশন। ইতিমধ্যেই ভারতে বেশ কয়েকটি কোভিড ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। অনুমোদন পেয়েছে শিশুদের জন্য জাইকভ ডি ও।  এরই মধ্যে এই নতুন ভ্যারিয়েন্টের পূর্বাভাস ভয় ধরাচ্ছে। 

 ইমিউনোলজিস্ট অধ্যাপক ডা. সাই রেড্ডির মতে, জনসাধারণকে এই নতুন রূপের জন্য প্রস্তুত থাকতে হবে।  কারণ এটি হতে চলেছে কোভিড ১৯ এর থেকেও "বড় ঝুঁকি"!! জুরিখের এই বিজ্ঞানীর দাবি, ভাইরাস সংমিশ্রণ ঘটিয়ে অচিরেই আরও শক্তিশালী হবে এবং ভাইরাসের একটি মারাত্মক স্ট্রেন তৈরি হবে। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে গিয়েছিল দেশ। সবে যখন সংক্রমণ কিছুটা কমছে, তখনই উদ্বেগ বাড়াচ্ছে, থার্ড ওয়েভের আশঙ্কা। কিন্তু, কোথায় সচেতনতা? রাস্তা-ঘাট, দোকান বাজার, অনেকেরই মুখে নেই মাস্ক। শিকেয় উঠেছে করোনা বিধি। বিশেষজ্ঞরা বলছেন, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে করোনার থার্ড ওয়েভ। কিন্তু, কোথায় সচেতনতা? কোভিড সতর্কবিধি এভাবে উপেক্ষা করলে, তৃতীয় ঢেউ যে অবশ্যম্ভাবী, এ আর বলার অপেক্ষা রাখে না।

সেরা শিরোনাম

Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget