এক্সপ্লোর

Delta Plus variant: ডেল্টা প্লাসের হানায় মৃত্যু বাড়ছে মহারাষ্ট্রে, সংক্রমণেও বাড়বাড়ন্ত

ডেল্টা প্লাস ভেরিয়েন্টের কারণে মোট মৃত্যুর সংখ্যা মহারাষ্ট্রে পাঁচ জন হয়েছে বলে দাবি করা হয়েছে।

মুম্বই:  মহারাষ্ট্রে ক্রমশ বাড়ছে ডেল্টা প্লাসের সংক্রমণ। ডেল্টা প্লাস ভেরিয়েন্টের কারণে মোট মৃত্যুর সংখ্যা মহারাষ্ট্রে পাঁচ জন হয়েছে বলে দাবি করা হয়েছে।  তাদের মধ্যে রত্নগিরিতে দুটি এবং মুম্বাই, বিড় এবং রাইগড়ে একজন করে মৃত্যু নিশ্চিত হয়েছে।

চিন্তার বিষয় হল ডেল্টা হানায় যাদের মৃত্যু হয়েছে তাঁদের সকলের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে। তাঁদের কো-মর্বিডিটিও ছিল। জানা গিয়েছে এদের সকলেই ভ্যাকসিনের দুটি করে ডোজ পেয়েছিল। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণ হয়েছে ৬৬ জনের। শুক্রবার নতুন করে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে সুস্থ হয়ে উঠেছে অনেকেই।

অগাস্ট মাসে এই সংখ্যা ছিল ৪৫। বর্তমানে ২০টি নতুন কেসের মধ্যে সাতটি মুম্বাই, তিনটি পুনে এবং বাকি ছয়টি অন্যান্য জেলায়। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণে ১৩ আক্রান্ত নিয়ে এগিয়ে রয়েছে  জেলগাঁও। রত্নগিরি জেলায় ১২ জন এবং মুম্বইয়ে ১১ জনের মধ্যে এই সংক্রমণ পাওয়া গিয়েছে।

এদিকে শুক্রবার প্রথম ডেল্টা প্লাসে মৃত্যু দেখল দেশ। মহিলা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন। তার পরেও বাঁচানো যায়নি। কোনও ট্র্যাভেল হিস্ট্রিও নেই মহিলার।  অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড এবং রেমডেসিভিরও দেওয়া হলেও বাঁচানো যায়নি। হিলার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। বুধবার সেই রিপোর্ট এসে পৌঁছেছে। তখনই জানা গিয়েছে ডেল্টা প্লাসের অস্বস্তিত্বের কথা।মহিলার আরও দুই আত্মীয় ডেল্টা প্লাসে আক্রান্ত বলেও জানা গিয়েছে।

মুম্বইতে মোট সাতজনের শরীরের করোনার ডেল্টা প্লাস প্রজাতির হদিশ মিলেছিল যারা প্রত্যেকেই টিকার ডোজ সম্পূর্ণ করেছিলেন। ৬৩ বছরের এই মহিলাও তাঁদের মধ্যে একজন ছিলেন। ঘটনার খবর পেতেই কনট্যাক্ট ট্রেসিং শুরু করেছে বৃহন্মুম্বই পুরসভা। মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের তরফে জানান হয়েছে, "জেনেটিক সিকোয়েন্সিং টেস্ট করে দেখা গিয়েছে যে রাজ্যের ৮০ শতাংশেরও বেশি নমুনায় ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। যার মধ্যে ৬৫টি নমুনা ডেল্টা প্লাস পরীক্ষায় পজিটিভ রেজাল্ট দিয়েছে।"

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget