এক্সপ্লোর

Covid cases spike : রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুত রাখতে বলল কেন্দ্র

Covid cases spike : ' দ্বিতীয় ওয়েভের সময় দেশে মোট করোনা আক্রান্তের ২০ থেকে ৩০ শতাংশকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছিল। কিন্তু বর্তমানে এই শতাংশ অনেকটাই কম।'

নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের দোরগোড়ায়।  গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়ল ২৬ হাজারের বেশি। গতকালের তুলনায় প্রায় দ্বিগুণ হল মৃত্যুর সংখ্যা।  এই পরিস্থিতিতে  রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুত রাখতে বলল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রাজ্যগুলিকে এই পরামর্শ দিয়ে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan)। 

এর আগে রাজেশ ভূষণ সোমবার বলেন, দ্বিতীয় ওয়েভের সময় দেশে মোট করোনা আক্রান্তের ২০ থেকে ৩০ শতাংশকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছিল। কিন্তু বর্তমানে এই শতাংশ অনেকটাই কম। এবার আক্রান্তের ৫ থেকে ১০ শতাংশকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে পরিস্থিতি ও প্রয়োজন বদলেও যেতে পারে। 

সারা বিশ্বের পরিসংখ্যান দেখিয়ে, The Indian SARS-CoV-2 Consortium on Genomics (INSACOG) বলে, ওমিক্রন যেভাবে ছড়াচ্ছে তা ভয়ঙ্কর। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের উপর এর প্রভাব বেশ বেশি। এখনও পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ওয়েভের থেকে কম হলেও, হাসপাতালে ভর্তি করতে হচ্ছে আক্রান্তদের একাংশকে।...বিশেষজ্ঞরা সতর্কতার সুরে বলছেন, যে কোনও সময় পরিস্থিতি দ্রুত বলদাতে পারে! চাপ আরও বাড়তে পারে হাসপাতালের ওপর!

আরও পড়ুন :

স্টেপ বাই স্টেপ দেখে নিন কীভাবে বাড়িতে করোনা পরীক্ষা করবেন

 

এর মধ্যে , গতকালের তুলনায় প্রায় দ্বিগুণ হল দেশে করোনা-মৃত্যুর সংখ্যা। দৈনিক পজিটিভিটি রেট ১১ দশমিক ৫ শতাংশ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। যা গত সাত মাসে সর্বাধিক।   গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬৮ হাজার ৬৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭৭।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ৫১০ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৪ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে।  বুধবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা  ৪ হাজার ৮৬৮। 

এই পরিস্থিতিতেই   রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুত রাখতে বলল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 

 

Covid cases spike : রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুত রাখতে বলল কেন্দ্র

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget