এক্সপ্লোর

Sitaram Yechury : সাধারণ সম্পাদক পদে তৃতীয় 'ইনিংস' সীতারাম ইয়েচুরির

CPI (M) Update : কেরল থেকে দলের সেন্ট্রাল কমিটিতে নতুন কয়েকটি মুখ উঠে এসেছে। তাঁরা হলেন- কেরলের মন্ত্রী কে এন বালাগোপাল ও পি রাজীব এবং আওমান নেতা সি এস সুজাতা ও পি সতীদেবী

তিরুঅনন্তপুরম : পুনরায় দায়িত্বে সীতারাম ইয়েচুরি। তৃতীয়বারের জন্য সিপিএমের সাধারণ সম্পাদকের দায়িত্বে রেখে দেওয়া হল দলের এই বর্ষীয়ান নেতাকে। রবিবার দলের ২৩তম পার্টি কংগ্রেসে এই ঘোষণা করা হয়। এর পাশাপাশি দলের ১৭ সদস্যের পলিটব্যুরো ও ৮৫ সদস্যের সেন্ট্রাল কমিটি নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, এই কমিটিতে থাকার জন্য সর্বাধিক বয়স ৮০ থেকে কমিয়ে ৭৫ করা হয়েছে। নতুন সেন্ট্রাল কমিটিতে ১৫ জন মহিলা প্রতিনিধি ও ১৭ জন নতুন প্রতিনিধি স্থান পেয়েছেন। ইয়েচুরি ছাড়াও পলিটব্যুরোতে জায়গা হয়েছে- প্রকাশ কারাত, পিনারাই বিজয়ন, বৃন্দা কারাত, মানিক সরকার, কোদিয়েরি বালাকৃষ্ণণ, এমএ বেবি, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সুভাষিণী আলি, বিভি রঘুভুলু, জি রামকৃষ্ণণ, তপন সেন, নীলোৎপল বসু, রামচন্দ্র ডোম ও অশোক ধাওয়ালের।

২০১৫ সালের এপ্রিল মাসে বিশাখাপটনমে দলের ২১ তম পার্টি কংগ্রেসে প্রথমবার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় সীতারাম ইয়েচুরিকে। এরপর ২০১৮ সালের ১৮ এপ্রিল হায়দরাবাদে ২২ তম পার্টি কংগ্রেসেও তাঁকে দ্বিতীয়বারের জন্য পদে রেখে দেয় দল। উল্লেখ্য, প্রকাশ কারাতের পর তিনি দলের সাধারণ সম্পাদক হন। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জেনারেল সেক্রেটারির দায়িত্ব সামলেছেন কারাত।

সংবাদ সংস্থা আইএএনএস সূত্রের খবর, এলডিএফ-এর আহ্বায়ক ও কেরল সিপিএমের প্রাক্তন কার্যকরী সম্পাদক এ বিজয়রাঘবনকে কেরল থেকে পলিটব্যুরোর নতুন সদস্য নির্বাচন করা হয়েছে। এর পাশাপাশি দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বডি তথা পলিটব্যুরোয় নতুন আরও দুই জনকে আনা হয়েছে। তাঁরা হলেন- অশোক দাওয়ালে ও রামচন্দ্র ডোম। 

এদিকে কেরল থেকে দলের সেন্ট্রাল কমিটিতে নতুন কয়েকটি মুখ উঠে এসেছে। তাঁরা হলেন- কেরলের মন্ত্রী কে এন বালাগোপাল ও পি রাজীব এবং আওমান নেতা সি এস সুজাতা ও পি সতীদেবী। তবে, কমিটি থেকে সরানো হয়েছে- সিনিয়র নেতা ভাইকম বিশ্বান, পি করুণাকরণ ও এম সি জোশেফিন। অন্যদিকে, এস রামচন্দ্র পিল্লাই, হান্নান মোল্লা ও বিমান বসু দলের কেন্দ্রীয় কমিটির স্পেশাল ইনভাইটিজ হিসেবে থাকছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget