এক্সপ্লোর

Cyber Crime : "রাত ২টোয় ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল আসে, অপর প্রান্তে দেখি এক বিবস্ত্র মহিলা !"

Cyber thugs return : বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন অধ্যাপক। সঙ্গে সঙ্গে তিনি ওই ইউজারকে ব্লক করে দেন। এক ঘণ্টা পর অধ্যাপক একটি অডিওকল পান, তারপর...

নয়া দিল্লি : দিল্লি বিশ্ববিদ্যালয়ের বছর ৩৫-এর অধ্যাপক। সম্প্রতি অজানা এক নম্বর থেকে ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল আসে তাঁর কাছে। কল রিসিভ করেন অধ্যাপক। দেখেন, মোবাইলের অপর প্রান্তে এক নগ্ন মহিলা ! আতঙ্কে শিউরে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন। কিন্তু, তার আগেই সাইবার অপরাধীরা দ্রুত তাঁর ভিডিও করে ফেলেন। যাতে দেখা যায়, অধ্যপক পর্ন ক্লিপ দেখছেন। ব্যস! তারপর থেকেই শুরু হয়ে যায় অধ্যাপককে হেনস্থা।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই অধ্যাপক সংবাদ সংস্থা আইএনএস-কে আতঙ্ক মেশানো গলায় জানান, "রাত তখন ২টো। ফেসবুক মেসেঞ্জারে অজানা একটি নম্বর থেকে কল আসে। ফোনটা ধরার পর দেখি, অপর প্রান্তে এক নগ্ন মহিলা। সঙ্গে সঙ্গে ফোনটি কেটে দিই। যদিও কী ঘটেছে বুঝে ওঠার আগেই, বেশ কয়েটি মেসেঞ্জারের ভিডিও কলের বেশ কয়েকটি স্ক্রিনশট আসে আমার কাছে।"  

বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন অধ্যাপক। সঙ্গে সঙ্গে তিনি ওই ইউজারকে ব্লক করে দেন। এক ঘণ্টা পর অধ্যাপক একটি অডিওকল পান। যেখানে অপর প্রাপ্ত থেকে এক ব্যক্তি তাঁকে ২০ হাজার টাকা দিতে বলে ব্ল্যাকমেল করা শুরু করে। পাঁচ মিনিটের মধ্যে ডিজিটাল মোডে পেমেন্ট করতে বলা হয়। অন্যথা ফেসবুকে তাঁর বন্ধু ও পরিবারের সামনে স্ক্রিনশটগুলি পোস্ট করার হুংশিয়ারি দেয় সাইবার অপরাধী। 

অধ্যাপক বলেন, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিই। সেই রাতে আর কিছু ঘটেনি। কিন্তু, আমি এখনও চিন্তিত আছে। 

দেশে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে এই ধরনের ভিডিও কলের সংখ্যা বেড়ে চলেছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষযটি নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও অভিযোগ। সাইবার বিশেষজ্ঞদের মতে, এভাবে মানুষকে ভিডিও কলে করে পরে তাঁদের ব্ল্যাকমেল করা হচ্ছে। পরে চলছে তোলাবাজি। হরিয়ানার মেওয়াট অঞ্চলে থেকে এই ধরনের অপরাধ সংগঠিত করা হচ্ছে। এর পাশাপাশি এই সাইবার গুন্ডারা ছড়িয়ে রয়েছে- কিষানগড় বাস, রামগড়, লক্ষ্মণগড় ও আলওয়ারের মত এলাকায়।     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget