এক্সপ্লোর

Cyclone Asani: বুলবুল, ফণী, আমফান, এ বার অশনি, ঘূর্ণিঝড়ের নামকরণেও মাথা ঘামাতে হয় বিস্তর

Asani Cyclone: ঘূর্ণিঝড় ‘অশনি’র নামকরণ করেছে শ্রীলঙ্কা। সিংহলী ভাষায় ‘অশনি’ শব্দের অর্থ গভীর ক্রোধ।

কলকাতা: শক্তিবৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’ (Cyclone Asani)। তা নিয়ে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যেই। কিন্তু ‘বুলবুল’, ‘ফণী’, ‘আমফান’, আর এখন ‘অশনি’,  বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলির নামকরণ কীভাবে হয়, কেনই বা হয়, নামকরণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়, জেনে নিন খুঁটিনাটি।

দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে নামকরণ

ঘূর্ণিঝড় এববং প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত বিষয়গুলির উপর নজরদারি চালায় বিশ্ব আবহাওয়া সংস্থা (World Meteorological Organisation/WMO), যা কিনা আবার রাষ্ট্রপুঞ্জের অধীনে। ওই সংস্থার মতে, নির্দিষ্ট কোনও ভৌগরলিক ক্ষেত্রে একসঙ্গে একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়া মোটেই অস্বাভাবিক ঘটনা নয়। সে ক্ষেত্রে কোনও রকম বিভ্রান্তি যাতে তৈরি না হয়, তার জন্যই পৃথক নামকরণ জরুরি। যেমন ঘূর্ণিঝড় ‘অশনি’র নামকরণ করেছে শ্রীলঙ্কা। সিংহলী ভাষায় ‘অশনি’ শব্দের অর্থ গভীর ক্রোধ।

একেবারে গোড়ার দিকে সুনির্দিষ্ট পদ্ধতিতে নামকরণের প্রথা ছিল না। সতর্কতা জারি, উদ্ধারকার্য, ত্রাণ সরবরাহ, সব কিছু সুষ্ঠ ভাবে সম্পন্ন করতেই পরবর্তী কালে সুনির্দিষ্ট পদ্ধতিতে নামকরণ প্রক্রিয়া শুরু হয়, যাতে সংগঠিত প্রক্রিয়ায়, দক্ষ হাতে আগাগোড়া বিপর্যয় সামাল দেওয়া সম্ভব হয়।

আরও পড়ুন: Cyclone Ashani: গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, অশনি আশঙ্কায় মুখ্যমন্ত্রীর সফর সূচিতে বদল

ভারত মহাসাগরের উত্তর অংশে ঘূর্ণিঝড়ের গতিবিধি সংক্রান্ত বিষয়ে নজরদারি চালানোর জন্য যে ছয় সংস্থা বিশ্ব আবহাওয়া দফতরের অধীনে রয়েছে, ভারতীয় আবহাওয়া দফতর (India Meteorological Department) তার মধ্যে অন্যতম।  ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার অতিক্রম করলে সেটি ঘূর্ণিঝড় বলে বিবেচিত হয়। ইংরেজি বর্ণানুক্রমিকভাবে, লিঙ্গবৈষম্য মুক্ত, রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক পক্ষপাতিত্বহীনতার নিরিখে বিভিন্ন দেশ এই নামকরণের দায়িত্ব পায়। একবার ব্যবহৃত নাম পুনর্ব্যবহার করা যায় না।

২০২০ সালে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য ১৬৯টি নামের একটি তালিকা প্রকাশ করা হয়। তাতে ১৩টি দেশের তরফে ১৩টি নাম রাখা হয় তালিকায়। তার আগে আটটি দেশ মিলে ৬৪টি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল। ভারতের তরফে প্রস্তাবিত যে নামগুলি এ যাবৎ ব্যবহৃত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল, ‘গতি’, ‘মেঘ’, ‘আকাশ’। বাংলাদেশের তরফে নামাকরণ হওয়া ঘূর্ণিঝড়গুলি হল,  ‘হেলেন’, ‘ফণী’। পাকিস্তানের তরফে ঘূর্ণিঝড় ‘লায়লা’, ‘নার্গিস’ ‘বুলবুল’-এর নামকরণ হয়।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নামকরণে সমান যোগদান সব দেশের

‘অশনি’র প্রকোপ কেটে যাওয়ার পর যে নতুন ঘূর্ণিঝড় তৈরি হবে, কার নামও ঠিক হয়ে গিয়েছে আগে থেকেই, ‘সিতরং’। তাইল্যান্ড এই নামকরণ করেছে। ঘূর্ণিঝড়ের নামের তালিকা থেকে ‘ইডা’-কে ইতিমধ্যেই বাদ দিয়েছে বিশ্ব আহাওয়া সংস্থা। তার বিধ্বংসী রূপ এবং পরবর্তী ভয়াবহতার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। আগামী দিনে কখনও ওই নাম ব্যবহার করা যাবে না। তবে নামের সঙ্গে ঘূর্ণিঝড় কতটা বিধ্বংসী, তার কোনও সংযোগ নেই।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget