এক্সপ্লোর

Cyclone Ashani: গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, অশনি আশঙ্কায় মুখ্যমন্ত্রীর সফর সূচিতে বদল

Cyclone In Bengal: ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।

আশাবুল হোসেন, কলকাতা: বঙ্গোপসাগরে (Bay of Bengal) ফের দুর্যোগের ভ্রুকুটি। ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Ashani)। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি (Rain)। বদল হল মুখ্যমন্ত্রীর জেলা সফর সূচিতে। আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুরসভাও। এদিকে, এই অশনি আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফর সূচিতে বদল হল। 

মুখ্যমন্ত্রীর সফর স্থগিত

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ১০, ১১ ও ১২ মে যাওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড়ের আশঙ্কার জেরে সে সফর স্থগিত হল। পরিবর্তে যাবেন ১৭, ১৮ ও ১৯ মে যাবেন তিনি, এমনটাই খবর। অশনির প্রস্তুতি নিতে হবে প্রশাসনকে, তাই সফরসূচি বদল করলেন মুখ্যমন্ত্রী, জানা গিয়েছে এমনটাই। 

ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় অশনি, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছবে, উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে সমান্তরাল ভাবে এগোবে ঘূর্ণিঝড়। 

আরও পড়ুন, ‘পুলিশের সঙ্গে তুলনা করে কুকুরের অপমান করেছি’, বিতর্কিত মন্তব্য মহম্মদ সেলিমের

যার জেরে উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। অন্যদিকে একই সময়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

প্রস্তুত পুরসভা                

অন্যদিকে, ‘অশনি’ মোকাবিলায় আটঘাঁট বেঁধে নেমে পড়েছে কলকাতা পুরসভা। শুরু হয়েছে তোড়জোড়। মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কলকাতায় বেশি জল হবে, সব পাম্পিং স্টেশনকে অ্যালার্ট করেছি, পুরসভায় কন্ট্রোল রুম থাকবে, ইঞ্জিনিয়ারিং, নিকাশি-সহ জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল, যাতে বেশিক্ষণ জল না জমে থাকে তার ব্যবস্থা, প্রয়োজনে আমি থাকব, তারক থাকবে।" 

সব মিলিয়ে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, এবার দুর্যোগ মোকাবিলায় সমস্ত দিক থেকে যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন।  

 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget