এক্সপ্লোর

7th Pay Commission: করোনাকালের ১৮ মাসের ডিএ দেবে সরকার ? সংসদে এই জানালেন মন্ত্রী

Dearness Allowance: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ছাড়াও এরিয়ার বাকি পড়েছিল ১৮ মাস। এবার সেই বকেয়া ডিএ কি দিতে পারে সরকার ?


Dearness Allowance: কোভিডকালে সরকারের রাজকোষ বাঁচাতে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ছাড়াও এরিয়ার বাকি পড়েছিল ১৮ মাস। এবার সেই বকেয়া ডিএ কি দিতে পারে সরকার ? সংসদে এই প্রশ্নের উত্তরে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী।

7th Pay Commission: সংসদে উঠেছে এই প্রশ্ন
সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উঠেছে এই প্রশ্ন। কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের ১৮ মাসের বকেয়া দেওয়া নিয়েই লোকসভায় সরব হয়েছেন অনেকেই। করোনার সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ১৮ মাসের মহার্ঘ ভাতা বন্ধ করে সরকার। অদূর ভবিষ্যতে তা দেওয়ার কোনও পরিকল্পনা আছে কি না তা জানতে চাওয়া হয় সরকারের কাছে। এই প্রশ্নে অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বকেয়া ডিএ দেওয়ার কোনও পরিকল্পনা নেই।

Dearness Allowance: সরকার বকেয়া দেওয়ার বিষয়ে কী বলেছে ?
সংসদে এই বিষয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিত উত্তর দিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ও এরিয়ারের তিন কিস্তির বকেয়া দেওয়ার কোনও পরিকল্পনা নেই সরকারের। তিনি জানান, করোনা মহামারীর কারণে সরকার অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছিল। সেই কারণে ১ জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ ও ১ জানুয়ারি ২০২১ তারিখের  মহার্ঘ ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় সরকারের ওপর আর্থিক বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

7th Pay Commission: কর্মচারী-পেনশনভোগীদের বকেয়া বেতনের দাবি
বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মীরা ১৮ মাসের বকেয়া বেতনের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সরকারের সর্বশেষ উত্তর সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের একটি বড় ধাক্কা দিয়েছে। যদিও কর্মচারীরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারের কাছে ১৮ মাসের ডিএ বকেয়া দাবি করে আসছেন। 

7th Pay Commission: সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়াতে পারে
বর্তমানে ২.৫৭ শতাংশের ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বেতন দেওয়া হয়। এটি ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দেওয়া হয়। সপ্তম বেতন কমিশনের আওতায় দীর্ঘদিন ধরেই এটি বাড়ানোর দাবি করে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এর আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর ৩ দশমিক ৬৮ শতাংশে উন্নীত করার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন : LIC Adani Debt: আদানিকে কত ঋণ দিয়েছে LIC ? সংসদে মুখ খুলল সরকার ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget