এক্সপ্লোর

LIC Adani Debt: আদানিকে কত ঋণ দিয়েছে LIC ? সংসদে মুখ খুলল সরকার ?

Share Market Update: আদানি গোষ্ঠীর স্টকে LIC-র বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এই প্রসঙ্গে বিরোধীদের প্রশ্নবাণের মুখে পড়েছিল সরকার।


Share Market Update: আদানি গোষ্ঠীর স্টকে LIC-র বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এই প্রসঙ্গে বিরোধীদের প্রশ্নবাণের মুখে পড়েছিল সরকার। যা নিয়ে এবার সংসদে মুখ খুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ?

LIC Share Price: আদানি গোষ্ঠীকে ঋণ দেওয়া নিয়েই উঠছে প্রশ্ন
দেশের আম আদমির অন্যতম সঞ্চয়ের জায়গা LIC। সরকারি এই বিমা কোম্পানির  বিপুল তহবিল পরিচালনার দায়িত্বে রয়েছে ফান্ড ম্যানেজার । সেই ক্ষেত্রে তহবিলের টাকা বাজারে খাটানোর পাশাপাশি ঋণ হিসাবে দেয় LIC। যার পরিবর্তে এলআইসিও এর থেকে ভাল রিটার্ন পায়। 

যদিও সম্প্রতি আদানিকে ঋণ দেওয়ার পর থেকেই এলআইসির শেয়ার ও লোন পোর্টফোলিও নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে সংসদে। বিশেষ করে আদানি গ্রুপের কোম্পানির শেয়ারে এলআইসির বিনিয়োগ ও এর মধ্যে কয়েকটি কোম্পানিকে দেওয়া ঋণ নিয়ে নিন্দা করেছে বিরোধীরা। সর্বশেষ তথ্য বলছে, গত তিন মাসে আদানির সংস্থাগুলিকে দেওয়া এলআইসি ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে।

Share Market Update: সংসদে এই তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী
সোমবারই আদানি গোষ্ঠীতে LIC-ঋণ নিয়ে তথ্য় দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটি প্রশ্নের লিখিত উত্তর দেওয়ার সময় তিনি জানান, আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে LIC-র ঋণের পরিমাণ 05 মার্চ 6,183 কোটি টাকায় নেমে এসেছে৷ 31 ডিসেম্বর 2022-এ এই পরিমাণ ছিল 6,347 কোটি টাকা৷ অর্থমন্ত্রী আরও জানান, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন জানিয়েছে, 31 ডিসেম্বর 2022 ও 05 মার্চ 2023-তে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলির কাছে LIC-র ঋণের পরিমাণ ছিল যথাক্রমে 6,347.32 কোটি ও 6,182.64 কোটি টাকা৷

Adani Group Stocks: আদানির এই সংস্থাগুলিকে ঋণ
এদিন সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, আদানি গ্রুপের আদানি পোর্টস অ্য়ান্ড স্পেশাল ইকোনমিক জোন এর সর্বোচ্চ 5,388.60 কোটি টাকার এক্সপোজার রয়েছে৷ একইভাবে, আদানি পাওয়ার মুন্দ্রার কাছে 266 কোটি টাকা, আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেড ফেজ-1 এর কাছে 81.60 কোটি টাকা, আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেড ফেজ-3 এর এক্সপোজার রয়েছে 254.87 কোটি টাকা, রায়গড় এনার্জি জেনারেশন লিমিটেডের 45 কোটি টাকা ও রায়পুর এনারজেন লিমিটেডের 145.67 কোটি টাকার এক্সপোজার রয়েছে।

Share Market Update: সুপ্রিম কোর্টে আদানি মামলার প্রসঙ্গে আগেই এই কথা বলেছিল সিকিউরিটিজ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)।  আদানি-হিন্ডেনবার্গ মামলার পরই ধস নেমেছিল ভারতের শেয়ার বাজারে। যার তদন্তে নেমে এবার নতুন তথ্য় হাতে এসেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার। 

Adani-Hindenberg Issue: সেবির নজরে ১২ টিরও বেশি সংস্থা
২৪ জানুয়ারি আদানি গ্রুপ সম্পর্কিত হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পরই ধস নামে আদানি গ্রুপের শেয়ারে। বিদেশের পাশাপাশি ভারতের স্টক এক্সচেঞ্জে বহু সংস্থা আদানি গ্রুপের শেয়ার শর্ট সেল করে লাভের মুখ দেখে। তখন থেকেই প্রশ্ন ওঠে, আদানি গ্রুপের শেয়ার বিক্রি করে কোন বিনিয়োগকারীরা মুনাফা লাভ করেছেন ? রিপোর্ট বলছে, হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের আগে ও পরে আদানি গ্রুপের শেয়ার শর্ট সেলিং করা এক ডজনেরও বেশি দেশি ও বিদেশি সংস্থা সেবি নজরে এসেছে।

Adani-Hindenburg Issue: আদানি গ্রুপের শেয়ার শর্ট সেল করে মুনাফা তুলেছে কারা ? সেবির নজরে ১২-র বেশি কোম্পানি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget