এক্সপ্লোর

Delhi Fire : ভস্মীভূত চারপাশ, চারিদিকে ধ্বংস-ছবি, দিল্লির আগুনে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা

Delhi Mundka fire: প্রাণ বাঁচাতে অনেকেই জানলা দিয়ে ঝাঁপ দেন। দমকলের ৩০টি ইঞ্জিন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নয়াদিল্লি :  দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে চারতলা অফিস বাড়ির ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়ল । ঝলসে মৃত্যু হয়েছে দুই দমকলকর্মী-সহ ২৭ জনের। বহু মানুুষ এখনও নিখোঁজ। ১২ জন জখম হয়েছেন বলে খবর। দোতলায় রয়েছে সিসিটিভি ক্যামেরা ও রাউটার নির্মাতা সংস্থার অফিস। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আগুন লাগার পর প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেল পৌনে ৫টা নাগাদ ওই অফিসে আগুন লাগার খবর মেলে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। প্রাণ বাঁচাতে অনেকেই জানলা দিয়ে ঝাঁপ দেন। দমকলের ৩০টি ইঞ্জিন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৮ ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ। জানলা ভেঙে অনেককে উদ্ধার করা হয়। 

এই ঘটনায় ইলেকট্রনিক্স সরঞ্জাম নির্মাতা সংস্থার দুই মালিক হরিশ ও বরুণ গোয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির মালিক মণীশ লাকড়া পলাতক। বাড়ি মালিক ছাদের দরজা বন্ধ করে রেখেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক বিল্ডিং হওয়া সত্ত্বেও দমকলের এনওসি ছিল না। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এক উচ্চপদস্থ পুলিশ অফিসার জানিয়েছেন, ''আগুন লাগার পর জানলার কাচ ভেঙে অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই বাড়িটি মূলত অফিসকে ভাড়া দেয়া হত।''

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সকাল ১১ টা নাগাদ মুন্ডকাতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করবেন। ঘটনার পর শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন ক্যাবিনেট মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে যেতে পারেন ঘটনাস্থলে। 

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তায়  লেখেন, দিল্লির আগুনে এত মানুষ মারা যাওয়ায় তিনি শোকস্তব্ধ। তিনি আশা করছেন, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মৃতের পরিবারকে ৫ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা দেয়ার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।  দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

 

তিনি লেখেন, আজ দিল্লিতে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের কারণে বিপুল সংখ্যক প্রাণহানির আকস্মিক খবরে অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget