এক্সপ্লোর

Delhi on Yoga Science: মেডিটেশন এন্ড যোগ সায়েন্স, ডিপ্লোমা কোর্সের ঘোষণা দিল্লি সরকারের

আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস।

নয়াদিল্লি: আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস। আর ঠিক তার আগেই যোগাসন শেখার জন্য এক বছরের কোর্সের ঘোষণা করল দিল্লি সরকার। এক বছরের এই ডিপ্লোমা কোর্সের নাম মেডিটেশন এন্ড যোগ সায়েন্স।

আজ, রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানান, যোগাসন এবং ধ্যানের জন্য দিল্লি সরকার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছিল। তিনি বলেন, যাঁরা একসঙ্গে অনেকে মিলে যোগাসন শিখতে যান তাঁদের জন্য বিনামূল্যে প্রশিক্ষকের ব্যবস্থা করবে দিল্লি সরকার। যোগাসনের জন্য একটি নির্দিষ্ট বাজেট রয়েছে আমাদের। যোগাসন দিল্লিতে গণ আন্দোলন গড়ে তুলতে পারে বলে এদিন এক অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী। ওই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৫০ জন যোগব্যায়াম প্রশিক্ষক।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা যোগাসন শিখতে আগ্রহী তাঁদের জন্য এক বছরে ডিপ্লোমা কোর্সের ব্যবস্থাও করা হয়েছে।  যার নাম মেডিটেশন এন্ড যোগ সায়েন্স। মোট ৪৫০ জন পড়ুয়া নাম নথিভুক্ত করতে পারবেনষ কেজরীবাল জানিয়েছেন, চলতি বছর ১ অক্টোবর থেকে দিল্লির বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ শুরু হবে। বিনামূল্যেই এই প্রশিক্ষণ নিতে পারবেন সংশ্লিষ্টরা।

এদিন আম আদমি পার্টির পক্ষ থেকে ট্যুইটারে লিখেছে, যোগ দিবসের প্রাক্কালে দিল্লিবাসীর জন্য উপহার। যোগাসন করোনা পর্বে আরও বেশি গুরুত্বপূর্ণ। করোনাকে হারাতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উচিত। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরেও নিয়মিত  ধ্যান এবং যোগাসন করা প্রয়োজন। আমরা সাধারণ মানুষকে প্রাণায়মও শেখাব।

উল্লেখ্য, আগামীকাল ২১ জুন সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস। এই বিশেষ দিনে সকালে অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা আবহে এই নিয়ে দ্বিতীয় বছর যোগ দিবসের অনুষ্ঠানে মানা হবে শারীরিক দূরত্ব। আর তাই সংক্রমণের আশঙ্কায় এবারও সব অনুষ্ঠানই হবে ভার্চুয়ালি। রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেকথা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, আগামিকাল ২১ জুন, আমরা সপ্তম যোগা দিবস পালন করব। 'সু-স্বাস্থ্যেক জন্য যোগা' এটাই এই বছরের থিম। আগামিকাল সকাল ৬:৩০-এ যোগা দিবসের অনুষ্ঠান সম্প্রচারিত হবে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Air India News: গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট? দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget