এক্সপ্লোর

Goa Election 2022: গোয়ায় ভোটের আগে ধাক্কা বিজেপির, মন্ত্রী ও বিধায়ক পদে ইস্তফা মাইকেল লোবোর

Goa Election 2022:মাইকেল লোবো আরও জানিয়েছেন, তিনি মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। বিধায়ক পদেও ইস্তফা দিয়েছেন। অন্য দলগুলির সঙ্গে তাঁর কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন লোবো।

Goa Election 2022:  দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে গোয়ায়। এবার গোয়ায় বিধানসভা নির্বাচনের মুখে ধাক্কা খেল শাসক দল বিজেপি। ভোটের ঠিক আগে বিজেপি সরকারের মন্ত্রী মাইকেল লোবো উপেক্ষার অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের কাছে পদত্যাগপত্র পেশের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, আশা করছি আমার নির্বাচন কেন্দ্রে কালানগুটের মানুষ এই সিদ্ধান্তকে সম্মান করবেন। 

মাইকেল লোবো আরও জানিয়েছেন, তিনি মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। বিধায়ক পদেও ইস্তফা দিয়েছেন। অন্য দলগুলির সঙ্গে তাঁর কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন লোবো। তিনি বলেছেন, দলে আমার ও দলের কর্মীদের উপেক্ষিত হওয়ার বিষয়টি নিয়ে খুবই অসন্তুষ্ট।

রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ বিজেপিতে নেই বলেও মন্তব্য করেছেন লোবো। 

আগেই ইস্তফা দিয়েছেন বিজেপির দুই বিধায়ক

উল্লেখ্য, মাইকেল লোবোর আগে কিছুদিন আগেই বিজেপির আরও দুই বিধায়ক ইস্তফা দিয়েছেন। দুই বিজেপি বিধায়ক কার্লোস আলমেডিয়া ও এলিনা সালদানা দল থেকেও ইস্তফা দিয়েছেন। 

গত শনিবারই রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ করা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভার ৪০ আসনের জন্য ভোটগ্রহণ করা হবে। ১০ মার্চ ভোট গণনা। বর্তমানে গোয়াতে ক্ষমতাসীন বিজেপি। তাদের রয়েছে ২৫ বিধায়ক ও এক নির্দল বিধায়কের সমর্থন। যদিও গত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল কংগ্রেস। কিন্তু তারা সরকার গঠন করতে ব্যর্থ হয়। 
মন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর আজ সন্ধেয় লোবো কংগ্রেসে যোগ দিতে পারেন বলে খবর। লোবো বলেছেন, আসন্ন নির্বাচনের কথা ভেবেই আজকের সিদ্ধান্ত। বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক ১৫ বছরের। সেজন্য একটা দুঃখ ও ব্যথা অনুভব করছেন। কিন্তু বিজেপির তাঁর মতো কর্মীর দরকার নেই। দল ছুঁড়ে ফেলে দেবে, তার জন্য অপেক্ষা করা উচিত নয়। সসম্মানেই বেরিয়ে যাওয়া উচিত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget