এক্সপ্লোর

Goa: 'মেয়েরা রাতে বাইরে ঘুরবে কেন'? মুখ্যমন্ত্রীর প্রশ্নে বিতর্ক বাড়তেই ফের ধর্ষণ গোয়াতে

'মেয়েরা রাতে বাইরে ঘুরবে কেন'? এই মন্তব্য নিয়েই নয়া বিতর্ক তৈরি হয়েছিল। এরপরই ফের আরেকটি ধর্ষণের ঘটনা ঘটেছে।

গোয়া: সমুদ্রশহর গোয়াকে এতদিন সুরক্ষিত মনে করা হলেও নাবালিকা ধর্ষণের পর থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সে রাজ্যে। কোলভা সমুদ্র সৈকতে ১৪ বছরের দুই কিশোরীর ধর্ষণের পর থেকেই নানা প্রশ্ন উঠছে। এদিকে এই ঘটনার পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রশ্ন তোলেন, 'মেয়েরা রাতে বাইরে ঘুরবে কেন'? এই মন্তব্য নিয়েই নয়া বিতর্ক তৈরি হয়েছিল। এরপরই ফের আরেকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়বার।

বৃহস্পতিবার যে ঘটনা সামনে এসেছে, সেখানে চাকরির অজুহাতে গোয়ায় আনা এক মেয়েকে কুইপেম এলাকায় তিনদিন ধরে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়া পুলিশ দক্ষিণ গোয়ার কুইপেম থেকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে।
অভিযুক্তরা হলেন শম্ভুনাথ সিং (৩২)এবং সুধাকর নায়েক (৬৩)। তাঁদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন দক্ষিণ গোয়ার ম্যাজিস্ট্রেট।

নিগৃহীতা জানান তাঁকে চাকরির অজুহাতে গোয়ায় ডাকা হয়েছিল। এরপর চলে অত্যাচার। বৃহস্পতিবার যে ফ্ল্যাটে তাকে রাখা হচ্ছিল সেখান থেকে পালিয়ে যান তিনি। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৩৪৩- এর অধীনে অভিযোগ দায়ের করা হয়।

বৃহস্পতিবার বিধানসভায় বাদল অধিবেশন গোয়ার মুখ্যমন্ত্রীর মন্তব্যে উত্তাল হয়েছিল। তিনি বলেছিলেন, "সমুদ্র সৈকতে পার্টি করতে গিয়েছিল ১০ জন। তাদের মধ্যে ছ’জন বাড়ি ফেরে। কিন্তু বাকি দু’টি ছেলে ও দু’টি মেয়ে সারারাত সৈকতে ছিল। যখন ১৪ বছরের মেয়েরা সারারাত সৈকতে কাটায় তখন তাদের অভিভাবকদের উচিত খোঁজ নেওয়া। রাতে মেয়েরা সৈকতে কেন ঘোরে? এটা দেখা আমাদেরও দায়িত্ব। সব দায়িত্ব পুলিশের উপর ছেড়ে দেওয়া উচিত নয়।"

বিরোধীদের অভিযোগ, আইন-শৃঙ্খলার দিকে নজর না দিয়ে মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। গোয়ার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বিজয় সরদেশাইয়ের কথায়, ‘‘রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশ ও রাজ্য সরকারের দায়িত্ব। যদি তারা না দিতে পারে তাহলে মুখ্যমন্ত্রীরও এই আসনে বসার যোগ্যতা নেই।’’

সেরা শিরোনাম

Road Accident News: নামকরণের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, নিমেষে শেষ একই পরিবারের ৩ জন
নামকরণের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, নিমেষে শেষ একই পরিবারের ৩ জন
Uttar Pradesh News : ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
Rajasthan News: ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
Rakul Preet Singh: রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের

ভিডিও

University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget