এক্সপ্লোর

Goa Election Result 2022: সাত আসনে এগিয়েও খাতা খোলা হল না, গোয়ায় হাতশূন্যই রইল তৃণমূলের

Goa Election 2022: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল ভোটে জয়ী হওয়ার পরই গোয়ায় শিকড় বিস্তারে মন দেয় তৃণমূল।

পানাজি: গোয়ায় (Goa Election 2022) নতুন সকাল আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন দলনেত্রী। সেই লক্ষ্যের ধারেকাছেও পৌঁছতে পারল না তৃণমূল (TMC) । বরং খালিহাতেই সেখান থেকে ফিরতে হল তাদের। দিনের শেষে সেখানে দুই আসনে এগিয়ে ছিল তৃণমূল ও তাদের জোটসঙ্গী। তবে তাদের শরিক মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টি বিজেপি-র সঙ্গে মিলে সরকার গড়তে চলেছে বলে দাবি করেছেন রাজ্যে গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রমোদ সাওয়ন্ত।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল ভোটে জয়ী হওয়ার পরই গোয়ায় শিকড় বিস্তারে মন দেয় তৃণমূল। মহুয়া মৈত্র ডেরেক ও’ব্রায়েনের মতো বাছাই করা নেতা-নেত্রীদের সেখানে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও সেখানে পড়েছিলেন বেশি কিছু দিন। তার ফলশ্রুতি হিসেবে মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির সঙ্গে গাঁটছড়াও বেঁধে ফেলতে সক্ষম হয় দল।

মমতা নিজেও সেখানে দলের হয়ে প্রচারে গিয়েছেন। সেখানে একযোগে বিজেপি এবং কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। তাতে যদিও বিজেপি-র পরিবর্তে তৃণমূল কংগ্রেসের ভোটে ভাগ বসাতেই গোয়ায় পা রেখেছে বলে অভিযোগ ওঠে। যদিও মমতা জানান, কংগ্রেসকে জোটের প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে কোনও সাড়াশব্দ পাননি।

আরও পড়ুন: UP Election Result 2022: ম্যাজিক ফিগার ২০২, পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি | Bangla News

তবে গোয়ায় তৃণমূল আদৌ সাফল্য পাবে কি না, তা নিয়ে সংশয় ছিল শুরু থেকেই। তৃণমূলের মতোই গোয়ায় সরকার গড়ার দৌড়ে ছিল আম আদমি পার্টি। জাতীয় রাজনীতিতে পরস্পরের মধ্যে সুসম্পর্ক থাকলেও, গোয়ায় তৃণমূলের কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়ে দেন অরবিন্দ কেজরীওয়াল।

মমতা যদিও শুরু থেকেই বলে আসছেন, গোয়াবাসীকে নতুন সকালের প্রতিশ্রুতি দিলেও, প্রথম বারের চেষ্টাতেই সরকার গড়ার স্বপ্ন দেখছে না তাঁর দল। বরং তিন মাসে গোয়াবাসীর মনে নিজেদের জায়গা তৈরির করাই প্রধান লক্ষ্য তাঁদের।

যদিও তৃণমূলের শরিক মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। অতীতে বিজেপি-কে সরকার গড়তে সাহায্য করার নজির রয়েছে তাদের। তাই এবং কংগ্রেসের প্রাপ্ত আসনসংখ্যা কাঁটায় কাঁটায় হলে, তারা বিজেপি-তে যাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget