এক্সপ্লোর

Pune Helicopter Crash: পুনের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৩

Pune News: পুনে জেলায় একটি হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল দুই পাইলট ও একজন ইঞ্জিনিয়ারের। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে বাভধান বুদরুক গ্রামের কাছে।

পুনে: মহারাষ্ট্রের (Maharashtra) পুনের (Pune) কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় (helicopter Accident) মৃত্যু হল তিনজনের। বুধবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পুনের কাছে অবস্থিত বাভধান বুদরুক গ্রামে। দুর্ঘটনা ঘটার খবর পেয়ে হিনজেওয়াদি পুলিশ কন্ট্রোল রুমে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও চিকিৎসকদের একটি দল দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়।

আরও পড়ুন: iPhone Delivery Boy Murdered: টাকা না দেওয়ার ছক, iPhone দিতে আসা ডেলিভারি বয়কে খুনে অভিযুক্ত ব্যক্তি

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার ফলে ওই হেলিকপ্টারে থাকা দুজন পাইলট ও একজন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দুটি অ্যাম্বুল্যান্স ও দমকলের চারটি ইঞ্জিন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘন কুয়াশার জেরে দুর্ঘটনাটি ঘটেছে। 

 

পুলিশ সূত্রে খবর, পুনের অক্সফোর্ড গল্ফ ক্লাবের হেলিপ্যাড থেকে ওড়ার পর পুনের বাভধান বুদরুক গ্রামের কাছে আচমকা ভেঙে পড়ে হেলিকপ্টারটি। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এর ফলে হেলিকপ্টারে থাকা তিনজন দুর্ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: Rahul Gandhi: 'আম্বানি হাজার হাজার কোটি ওড়ান, দেনায় ডুবতে হয় আপনাদের,' প্রচারসভা থেকে আক্রমণাত্মক রাহুল

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বেসরকারি হেলিকপ্টারটিতে মেরামতির কাজ চলছিল। বুধবার সেটিকে পরীক্ষামূলক ভাবে চালানোর সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। সম্পূর্ণ মেরামত না করে কেন সেটিকে আকাশে ওড়ানো হল তা নিয়েও প্রশ্ন উঠছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঘন কুয়াশায় ডেকে গিয়েছিল আকাশ। আচমকা বিকট একটি শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খোঁজ খবর নিতেই জানা যায় কাছেই ভেঙে পড়েছে একটি হেলিকপ্টার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Gujarat News: সঙ্গমের পর অত্যধিক রক্তক্ষরণ, অনলাইন সমাধান খুঁজতেই নষ্ট ৯০ মিনিট, তরুণীর মৃত্যুতে গ্রেফতার প্রেমিক

 

সেরা শিরোনাম

Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget